Saturday, June 13, 2026

পুতিনের দাবি মেনে নিলে বন্ধ হবে যুদ্ধ! কী বলছেন রুশ প্রেসিডেন্ট

Date:

Share post:

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির (Russian President Vladimir Putin) পুতিনের দাবি মেনে নিলে বন্ধ হবে যুদ্ধ। রুশ সেনা রবিবার ইউক্রেনে স্থানীয়দের উদ্ধারে কিছুক্ষণের জন্য আবারও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ রাখার সিদ্ধান্ত জানায়। তারপরই ইউক্রেনকে স্পষ্ট বার্তা দিয়ে রাখলেন পুতিন।

পুতিন (Russian President Vladimir Putin) বলেন, ক্রেমলিনের (Kremlin) দাবি পূরণ হোক। কিভ আক্রমণ বন্ধের ব্যাপারে ভাবনাচিন্তা করা হবে। ইতিমধ্যেই রাশিয়ায় যুদ্ধবিরোধী আন্দোলন করায় বহু প্রতিবাদীকে আটক করা হয়েছে। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সাধারণ রাশিয়ার নাগরিককে ফের যুদ্ধবিরোধী আওয়াজ তোলার আবেদন করেছেন। রাশিয়ার নাগরিকদের উদ্দেশে জেলেনস্কি বলেন, “এই আন্দোলন কেবল ইউক্রেনে শান্তির জন্য নয় এই লড়াই আপনাদের দেশের জন্যও। এখনও যদি আপনারা নীরব থাকেন, শুধুমাত্র দারিদ্রই পরে কথা বলবে এবং নেমে আসবে নিপীড়ন।”

আরও পড়ুন-ভারতীয়দের উদ্ধারে হাঙ্গেরি থেকে শেষ বিমান কবে? নির্দেশিকা জারি দূতাবাসের

রবিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এর্দোগানকে (Recep Tayyip Erdoğan) টেলিফোন বার্তায় পুতিন জানান, ইউক্রেনের তরফে আলোচনার লক্ষ্য আরও গঠনমূলক হওয়া উচিত। জানা গিয়েছে, রুশ প্রেসিডেন্ট এও বলেছেন, পরিকল্পনা অনুযায়ী ইউক্রেনে বিশেষ অপারেশন চালাচ্ছে রাশিয়া।

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...