Saturday, June 27, 2026

ভারতীয়দের উদ্ধারে হাঙ্গেরি থেকে শেষ বিমান কবে? নির্দেশিকা জারি দূতাবাসের

Date:

Share post:

ভারতীয়দের উদ্ধারে হাঙ্গেরি থেকে আজই শেষ বিমান। জানালো হাঙ্গেরির ভারতীয় দূতাবাস (Indian Embassy in Hungary)। আজই ১৩টি বিমানে করে ২৫০০ ভারতীয়কে ইউক্রেন থেকে দেশে ফেরানো হচ্ছে বলে খবর। খারকিভে আর কোনও ভারতীয় আটকে নেই বলে জানিয়ে দিয়েছে বিদেশমন্ত্রক।

শেষ পর্যায়ে অপারেশন গঙ্গা। ইউক্রেন থেকে ভারতীয়দের ফিরিয়ে নিয়ে আসার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। যাঁরা হাঙ্গেরিতে পৌঁছতে পেরেছেন ইউক্রেন ছেড়ে তাঁদের অবিলম্বে বুদাপেস্টে পৌঁছতে বলা হয়েছে। এমনই নির্দেশিকা জারি করেছে ভারতীয় দূতাবাস (Indian Embassy in Hungary)।

আরও পড়ুন: ‘পুতিনের সঙ্গে কথা বলে যুদ্ধ থামান’, ফের মোদিকে অনুরোধ ইউক্রেনের

এর আগে ভারতীয় দূতাবাসের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছিল যাঁরা এখনও আটকে রয়েছেন ইউক্রেনে তাঁরা প্রয়োজনীয় তথ্য অবিলম্বে জানান। অনলাইনে গুগল ফর্ম দেওয়া হয়েছিল। সেই ফর্মও জরুরি ভিত্তিতে পূরণ করার কথা বলেছিল বিদেশমন্ত্রক।

এখনও যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে (Russia- Ukraine War) বহু ভারতীয় পড়ুয়া আটকে রয়েছে বলে খবর। জানা গিয়েছে, খারকিভে ভারতীয় পড়ুয়া আটকে নেই। তাঁদের সকলকে নিরাপদে সরিয়ে আনা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...