Tuesday, June 23, 2026

Surajit Sengupta: ইস্টবেঙ্গল ক্লাবে আয়োজিত হল সুরজিৎ সেনগুপ্তের স্মরণসভা

Date:

Share post:

সোমবার ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে আয়োজন করা হয়েছিল প্রয়াত প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্তের (Surajit Sengupta) স্মরণসভা।

সোমবার স্মরণসভায় হাজির ছিলেন প্রাক্তন ফুটবলার সমরেশ চৌধুরি, শ্যাম থাপা, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, মিহির বসু, ভাস্কর গঙ্গোপাধ্যায়, অলোক মুখোপাধ্যায়, বিকাশ পাঁজি, প্রসূন বন্দ্যোপাধ্যায়, বিদেশ বসু, সত্যজিৎ চট্টোপাধ্যায়, রহিম নবি, ষষ্ঠী দুলে-সহ আরও অনেক ফুটবলার। এ ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দোপাধ্যায়, রণদেব বসু-সহ অনেকেই। ছিলেন লাল-হলুদ কর্তারা।

প্রাক্তন ফুটবলাররা নিজেদের বক্তব্যে সুরজিতের জীবনের নানা অজানা দিক তুলে ধরেন। সুরজিতের পরিবারের তরফে হাজির ছিলেন স্ত্রী এবং তাঁর পুত্র স্নিগ্ধদেব সেনগুপ্ত। অনুষ্ঠানের শুরুতে সুরজিতের ছবিতে মাল্যদান করা হয়।

স্মরণ সভায় সুরজিতের উপর নির্মিত একটি তথ্যচিত্র উপস্থাপন করা হয়।

আরও পড়ুন:I-League: আইলিগে জয়ের হ‍্যাটট্রিক মহামেডানের

 

Related articles

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...