Tuesday, June 23, 2026

I-League: আইলিগে জয়ের হ‍্যাটট্রিক মহামেডানের

Date:

Share post:

আইলিগে ( I-League) জয় অব‍্যাহত মহামেডান স্পোর্টিং-এর ( Mohammedan Sporting)। সোমবার শ্রীনিডি এফসিকে ৩-১ গোলে হারিয়ে আইলিগে জয়ের হ্যাটট্রিক সাদা-কালো ব্রিগেডের।ম্যাচের জোড়া গোল মার্কাস জোসেফের। অপর গোলটি পেনাল্টি থেকে করেন আঞ্জেলো রুডোভিচ। তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে মহামেডান।

ম‍্যাচে এদিন শুরু থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। যার ফলে ম‍্যাচের ১৬ মিনিটে ডেভিড কাস্তানেডার গোলে এগিয়ে যায় শ্রীনিডি এফসি। এরপর আক্রমণের ঝাঁঝ বাড়ায় চেরোনোশিভের দল। যার ফলে ম‍্যাচের ৪০ মিনিটে মহামেডানের হয়ে সমতা ফেরান জোসেফ।প্রথমার্ধেই ম‍্যাচের ফলাফল থাকে ১-১।

এরপর দ্বিতীয়ার্ধে ঝাঁঝ বজায় রাখে সাদা-কালো ব্রিগেড। যার ফলে ৫১ মিনিটে গোল করে মহামেডানকে ২-১ গোলে এগিয়ে দেন জোসেফ। এরপর খেলা শেষের চার মিনিট আগে সাদা-কালো ব্রিগেডের হয়ে ব্যবধান বাড়ান রুডোভিচ। পেনাল্টি থেকে গোল করেন তিনি।

এই জয়ের পর মহামেডানের টিম ম্যানেজার দীপেন্দু বিশ্বাস বলেন, “খুব ভাল খেলা হয়েছে। অনেক দিন পর দুপুর দুটোয় ম্যাচ খেলতে নেমেছিলাম। দুপুরের রোদের মধ্যে খেলার কারণে আমাদের সামনে একটা চ্যালেঞ্জ ছিল। সেখানে আমাদের ফুটবলাররা দারুণ খেলেছে। এক গোল খাওয়ার পরে আমরা তিন গোল দিয়েছি। আরও অনেক গোল হতে পারত।”

আরও পড়ুন:Shane Warne: হৃদরোগে আক্রান্ত হয়েই প্রান হারিয়েছেন শেন ওয়ার্ন, জানাল থাইল্যান্ড পুলিশ

 

Related articles

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...