Saturday, April 4, 2026

Manipur Exit Poll: বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, মণিপুর বিধানসভার দখল নিতে চলেছে বিজেপি

Date:

Share post:

উত্তরপ্রদেশে শেষ দফার ভোটের সঙ্গে পাঁচ রাজ্যের নির্বাচন শেষ হল সোমবার। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, গোয়া এবং মণিপুর সহ পাঁচটি রাজ্যের বুথ ফেরত সমীক্ষা কী ইঙ্গিত দিচ্ছে? মণিপুরে (Manipur Exit Poll Results) শেষ হাসি কে হাসবে তার আভাস দিতে চলেছে সমীক্ষা।

এবার দেখা যাক সমীক্ষা (Manipur Exit Poll Results) কী বলছে…

রিপাবলিক টিভির পি মার্কের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী এবার মণিপুরে জিততে পারে বিজেপি। তাদের সমীক্ষা অনুযায়ী, ২৭ থেকে ৩১টি আসনে জিততে পারে বিজেপি। কংগ্রেস পেতে পারে ১১ থেকে ১৭টি আসন। এনপিপি পেতে পারে ৬ থেকে ১০টি আসন। এনএফপি পেতে পারে ২ থেকে ৬টি আসন। অন্যরা ৩ থেকে ৭টি আসন।

টাইমস নাও ভেটোর সমীক্ষা অনুযায়ী বিজেপি পাবে ৩২টি আসন। কংগ্রেস ১৫টি আসন এনপিপি ৬, এনপিএফ ৪, অন্যান্যরা পাবে তিনটি আসন।

তবে কিছুটা অন্যরকম বলছে সি ভোটারের এক্সিট পোল। তাদের সমীক্ষা অনুযায়ী মণিপুর বিধানসভার ফল হতে পারে ত্রিশঙ্কু! সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় পাওয়া ইঙ্গিত অনুযায়ী, ৬০ আসনের মণিপুর বিধানসভায় শাসক দল বিজেপি ২৩ থেকে ২৭টি আসন জিততে পারে। মূল প্রতিদ্বন্দ্বী কংগ্রেস পেতে পারে ১২ থেকে ১৬টি আসন। ন্যাশনাল পিপলস পার্টি ১০ থেকে ১৪টি আসন পেতে পারে।নাগা পিপলস ফ্রন্ট ৩ থেকে ৭টি আসন ও অন্যান্যরা ২ থেকে ৬টি আসন পেতে পারে।

বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ৬০ আসনের বিধানসভার দখল রাখতে চলেছে ভারতীয় জনতা পার্টি। তাই উত্তরপ্রদেশের মতো উত্তর-পূর্বের এই রাজ্য়েও রয়েছে গেরুয়া ঝড়ের ইঙ্গিত।

আরও পড়ুন- Exit Poll: পাঞ্জাবে কেজরির ঝাড়ুতে বাকিরা সাফ, একক সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় আপ!

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...