Wednesday, June 24, 2026

Exit Poll: পাঞ্জাবে কেজরির ঝাড়ুতে বাকিরা সাফ, একক সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় আপ!

Date:

Share post:

গোষ্ঠীদ্বন্দ্ব জর্জরিত পাঞ্জাব(Punjab) কংগ্রেসে হাওয়া যে ঘুরতে চলেছে সে আভাষ পাওয়া গিয়েছিল আগেই। এবার পাঞ্জাবে পালাবদলের স্পষ্ট ইঙ্গিত দিল বুথ ফেরত সমীক্ষা। সোমবার কার্যত সমস্ত বুথ ফেরত সমীক্ষাতেই দাবি করা হলো পাঞ্জাবে এবার ক্ষমতায় অরবিন্দ কেজরিওয়ালের(Arvind Kejriwal) আম আদমি পার্টি(AAP)।

১১৭ আসন বিশিষ্ট পাঞ্জাবে ম্যাজিক ফিগার ৫৯। তবে রাজনৈতিক মহলের শুরু থেকেই ধারণা ছিল গোষ্ঠীদ্বন্দ্বে কংগ্রেস এবার আর তেমন দাগ কাটতে পারবে না রাজ্যে। অন্যদিকে কৃষক আন্দোলনে ব্যাকফুটে থাকা বিজেপির কোনও সুযোগ নেই। এই অবস্থায় শুরু থেকেই এগিয়ে ছিল দুর্নীতি মুক্ত প্রশাসনের আশ্বাস দেওয়া আমাদি পার্টি। নির্বাচনের পর বুথ ফেরত সমীক্ষা সেদিকেই সীলমোহর দিল। সদ্য প্রকাশিত C Voter-এর বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট বলছে, পাঞ্জাবে এবার ৫১ থেকে ৬১ টি আসন পেতে চলেছে আম আদমি পার্টি। পাশাপাশি কংগ্রেস পেতে চলেছে ২২ থেকে ২৮ টি আসন। লড়াইতে কংগ্রেসের সঙ্গে টক্কর দিচ্ছে শিরোমণি আকালি দল। তারা পেতে পারে ২০ থেকে ২৬ টি আসন। এবং বিজেপি পেতে পারে মাত্র ৭ থেকে ১৩ টি আসন। পাশাপাশি অন্যান্য বুথ ফেরত সমীক্ষা গুলিও এগিয়ে রেখেছে আম আদমি পার্টিকে। ১০ মার্চ প্রকাশিত ফলাফলে যদি এই পরিসংখ্যান মিলে যায় সেক্ষেত্রে দিল্লির বাইরে জাতীয় রাজনীতিতে প্রথমবার সফলভাবে পা রাখতে চলেছে আপ।

এক ঝলকে দেখে নেওয়া যাক বাকি সংস্থাগুলির বুথ ফেরত সমীক্ষা রিপোর্ট…

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...