Wednesday, March 25, 2026

Shane Warne: হৃদরোগে আক্রান্ত হয়েই প্রান হারিয়েছেন শেন ওয়ার্ন, জানাল থাইল্যান্ড পুলিশ

Date:

Share post:

হৃদরোগে আক্রান্ত হয়েই প্রান হারিয়েছেন শেন ওয়ার্ন (Shane Warne)। সোমবার থাইল্যান্ডের জাতীয় পুলিশের তরফ থেকে এমনটাই জানান হল। গত ৪ মার্চ থাইল্যান্ডের নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন ওয়ার্ন।

এদিন থাইল্যান্ড জাতীয় পুলিশের তরফে এক বিবৃতি জানানো হয়েছে, “ময়নাতদন্তের পর চিকিৎসকদের মতামত জানতে পেরেছি আমরা। শেন ওয়ার্ন সম্পূর্ণ প্রাকৃতিক কারণেই প্রয়াত হয়েছেন। হৃদরোগে আক্রান্ত হয়েই প্রয়াত হয়েছেন তিনি। ওঁর পরিবার এবং অস্ট্রেলীয় দূতাবাসের কর্মীদের বিষয়টি জানানো হয়েছে।”

গত ৪ মার্চ থাইল্যান্ডের নিজের বাড়িতে মৃত্যু হয় শেন ওয়ার্নের। প্রাথমিক ভাবে চিকিৎসকরা জানিয়ে ছিলেন হৃদরোগে আক্রান্ত হয়েই শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন তিনি। তার পরেও ওয়ার্নের মৃত্যু ঘিরে প্রশ্ন উঠে। থাইল্যান্ড পুলিশের পক্ষ থেকে ওই দিনই জানানো হয়, বিষয়টি খতিয়ে দেখার পর ওয়ার্নের দেহ তুলে দেওয়া হবে অস্ট্রেলীয় কর্তৃপক্ষের হাতে। সেই মতোই ওয়ার্নের দেহের ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেতেই থাইল্যান্ড পুলিশ জানিয়ে দিয়েছে ওয়ার্নের মৃত্যু হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে।

আরও পড়ুন:Axar Patel: শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দলে ফিরছেন অক্ষর প‍্যাটেল: সূত্র


 

Related articles

১৫ বছরের আয়ু কি বাড়বে? ২৭ মার্চ শুনানি পরিবহণ দফতরে 

১৫ বছর পেরোলেই কি বাতিলের খাতায় চলে যাবে পণ্যবাহী ট্রাক ও স্কুল পুল কার? এই আয়ুসীমা শিথিলের দাবিতে...

বিজেপির তৃতীয় প্রার্থী তালিকায় অভয়ার মা: প্রত্যাশা মতোই পানিহাটি থেকে প্রার্থী

যেমন ইচ্ছা প্রকাশ তেমন পালন। একের পর এক বিজেপি নেতার কাছে দরবার। দিল্লি পর্যন্ত দৌড় যেন প্রাথমিক সাফল্য...

সারা অতীত, শিল্পপতির মেয়ের প্রেমে মজেছেন শুভমান!

সারা তেন্ডুলকরের পর অনন্যা। আবারও সম্পর্কের গুঞ্জনে শিরোনামে শুভমান গিল(Shubman Gill)। এতদিন সারা তেণ্ডুলকর-এর সঙ্গে তাঁর নাম জড়িয়ে...

আদালতের নির্দেশিকায় ভুয়ো ভিডিও মামলায় স্বস্তিতে গম্ভীর

ভুয়ো ভিডিও মামলায় বড় স্বস্তি পেলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে মেটা,...