Friday, April 3, 2026

নতুন সরকারের বর্ষপূর্তি: ৫ মে থেকে ২১ জুলাই পর্যন্ত জনসংযোগ যাত্রার ঘোষণা মমতার

Date:

Share post:

২ মে তৃণমূলের(TMC) নতুন সরকারের বর্ষপূর্তি। ৫ মে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(MamataBanerjee)। এই দিনকে সামনে রেখে মঙ্গলবার দলের সাংগঠনিক বৈঠকে দলীয় কর্মসূচি বেঁধে দিলেন তৃণমূল নেত্রী। ঘোষণা করে দিলেন, ৫ মে থেকে ২১ জুলাই পর্যন্ত ব্লকে ব্লকে জনসংযোগ যাত্রা পালন করবেন দলীয় নেতা-কর্মীরা।

এদিনের সাংগঠনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, “উচ্চ মাধ্যমিক শেষ হওয়ার পর ২ মে নতুন সরকারের এক বছর। ৫ মে থেকে ২১ জুলাই পর্যন্ত হবে জনসংযোগ।” অবশ্য ২ মে থেকে এই কর্মসূচি শুরু করার কথা থাকলেও ঈদ উপলক্ষে তা ৩ দিন পিছিয়ে দেওয়া হয়। যদিও এটাই শেষ নয়। মুখ্যমন্ত্রী আরও জানান, মোট তিন দফায় হবে এই জনসংযোগ কর্মসূচি। ৫ মে থেকে ২১ জুলাই পর্যন্ত হবে প্রথম দফার জনসংযোগ কর্মসূচি। এরপর ২১ জুলাই থেকে পুজো পর্যন্ত হবে দ্বিতীয় দফার জনসংযোগ। এবং তৃতীয় পর্যায়ে তা শুরু হবে দিপাবলীর পর থেকে। এ প্রসঙ্গে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “নির্বাচনে জিতে ভুলে যাবেন না, সব সময় অ্যাক্টিভ থাকতে হবে। সময় নষ্ট করার সময় নেই। ট্রেডমিলে হাঁটার চেয়ে এলাকায় ঘুরে ঘাম ঝরান। শরীর নাড়াতে হবে।”

আরও পড়ুন:অন্যের অসুবিধা করে নিরাপত্তা চান না অভিষেক: বাড়ির সামনের ব্যারিকেড সরানোর অনুরোধ

পাশাপাশি বিধানসভা অধিবেশন এ সকল বিধায়ককে নিয়ম করে প্রতিদিন উপস্থিত থাকতে হবে বলেও এদিন কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দেন, “এসে সই করলাম এবং বেরোনোর সময় সই করলাম, এটা চলবে না। স্কুল-কলেজের মত নিয়ম মেনে পুরো সময় বিধানসভায় থাকতে হবে। বিধানসভা চলাকালীন মাঝে বাইরে কোথাও কোন প্রোগ্রাম রাখা যাবে না।” অনুমতি না নিয়ে অনুপস্থিত থাকা যাবে না, বলেও এদিন স্পষ্ট নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...