Thursday, June 18, 2026

Visva Bharati University:আদালতে ভর্ৎসনার মুখে বিশ্বভারতীর উপাচার্য, দ্রুত হস্টেল খোলার নির্দেশ

Date:

Share post:

মুখ পুড়ল বিশ্বভারতীর উপাচার্যর। অবিলম্বে হস্টেল খোলার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজশেখর মান্থার বিশ্বভারতীর উপাচার্যের উদ্দেশে ভর্ৎসনার সুরে বলেন, ‘আপনি প্রশাসক, সব সমস্যাতেই পা ছুঁড়ে কাঁদলে হবে না’।

আরও পড়ুন:তৃণমূলের সাংগঠনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন তিনি?

মঙ্গলবার কলকাতা হাইকোর্টে উপস্থিত ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ২ প্রতিনিধি ও ২ জন কনস্টেবল। আদালতের তরফে তালা ভেঙে হস্টেল সচল করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি পরীক্ষার নির্ঘন্ট অনুযায়ী পড়ুয়াদের ঘর বরাদ্দ করতে হবে বলে নির্দেশ দেয় আদালত । এদিন বিচারপতি রাজশেখর মান্থার বলেন,  ‘যত দ্রুত সম্ভব হস্টেলের সমস্ত ঘর খোলার ব্যবস্থা করতে হবে।’


হস্টেল খোলা সহ তিন দফা দাবিতে লাগাতার ছাত্র আন্দোলন চলছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। অচলাবস্থা কাটাতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবারই ২৪ ঘণ্টার মধ্যে বীরভূম পুলিশ সুপারকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। পরবর্তী শুনানিতে ভার্চুয়ালি উপস্থিত থাকারও নির্দেশ দেওয়া হয় তাঁকে। এদিকে পড়ুয়াদের আন্দোলনের জেরে সোমবারও উত্তেজনা ছড়ায় ক্যাম্পাসে।আদালতে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যার ভিত্তিতে সোমবার বিচারপতি রাজশেখর মান্থা নির্দেশ দেন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দফতরগুলি তালাবন্ধ রেখে পঠনপাঠনে বাধা সৃষ্টি করা হচ্ছে কি না, তা জানিয়ে রিপোর্ট দিতে হবে বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে। এরপরই মঙ্গলবার শুনানি হয়।

Related articles

বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা অরূপের, চলছে জিজ্ঞাসাবাদ 

মেসি কাণ্ডে তিনবার তলব এড়ানোর পর বৃহস্পতিবার সকাল ৯:৫৫ মিনিট নাগাদ বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South Police) হাজিরা...

আজ জয়েন্টের ফলপ্রকাশ, ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে র‍্যাঙ্ক কার্ড

বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনের ফল (WBJEE 2026 Results)। গত ২৪ মে অফলাইনে ওএমআর শিটে...

বুদ্ধদেবের মৃত্যুর ৫ বছর পর নতুন জীবন শুরু স্ত্রী সোহিনীর 

৫৯ বছর বয়সী পরিচালকের প্রেমে পড়েছিলেন ২২ বছরের তরুণী, অসমবয়সী দাম্পত্য নিয়ে কমচর্চা হয়নি টলিউডে (Tollywood)। তবু কোনওদিন...

বহিষ্কৃত ঋতব্রত কেন বিরোধী দলনেতা, তৃণমূলের মামলার রায় ঘোষণা আজ 

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে দল। বহিষ্কৃত বিধায়ক...