Monday, April 13, 2026

Ichapur murder case: ৭০ বছরের বৃদ্ধাকে খুন করার অপরাধে গ্রেফতার এক ভিখারি

Date:

Share post:

নকল পা কেনার জন্য টাকা (money) দেওয়ার কথা ছিল, কিন্তু তা না মেলায় খুন (murder) করার অভিযোগ এক ভিখারির (Begger) বিরুদ্ধে। ঘটনা উত্তর ২৪ পরগনার ইছাপুরের।  খুনের ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যেই  গ্রেফতার ১।পুলিশ সূত্রে খবর, ইছাপুরের নতুন পাড়া কামাখ্যা মন্দির এলাকার বাসিন্দা বছর সত্তরের সিক্তা চট্টোপাধ্যায় রবিবার রাতে খুন (murder) হন। অভিযুক্তের নাম অঞ্জন চৌধুরী। তিনি ইছাপুরেরই লেনিননগরের বাসিন্দা। অভিযুক্ত অঞ্জন মৃতার পূর্বপরিচিত বলে জানিয়েছে পুলিশ।

madhyamik-highcourt : মাধ্যমিক চলাকালীন কায়েকটি নির্দিষ্ট এলাকায় ইন্টারনেট বন্ধ কেন, জনস্বার্থ মামলা হাইকোর্টে

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে ওই বৃদ্ধার ঘরের দরজা খোলা অবস্থায় দেখে এক প্রতিবেশীর সন্দেহ হয়। কলিং বেল টিপলেও বৃদ্ধার কোনও সাড়া মেলেনি। এমনকি ফোন করেও কোনও উত্তর পাননি বলে দাবি করেন ওই প্রতিবেশী মহিলা। এরপর পুলিশে খবর দেওয়া হলে পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে।তাঁর গলায় ধারালো অস্ত্রের আঘাত ছিল বলে জানা যায়। সোমবার স্নিফার ডগ এনে তদন্ত করে পুলিশ। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই লেলিননগরের বাসিন্দা অঞ্জনকে গ্রেফতার করে।

কিন্তু কী কারণে খুন? পুলিশ সূত্রে জানা যায়, ছ’বছর আগে এক ট্রেন দূর্ঘটনায় অঞ্জনের একটি পা বাদ যায়।। নকল পা কেনার জন্য তাঁকে ১৫ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বৃদ্ধা। রবিবার সেই টাকাই চাইতে গিয়েছিলেন তিনি। সেই টাকা দিতে বৃদ্ধা অস্বীকার করতেই প্রথমে তাঁকে শাড়ির আঁচল দিয়ে শ্বাসরোধ করে মারার চেষ্টা করেন। তারপর ছুরি দিয়ে গলার নলি কেটে দেন। তার পর সেখান থেকে চম্পট দেন। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, সেই টাকা না পেয়েই বৃদ্ধাকে খুন করেছেন অঞ্জন।

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...