Monday, April 13, 2026

madhyamik-highcourt : মাধ্যমিক চলাকালীন কায়েকটি নির্দিষ্ট এলাকায় ইন্টারনেট বন্ধ কেন, জনস্বার্থ মামলা হাইকোর্টে

Date:

Share post:

মাধ্যমিক পরীক্ষা চলাকালীন  রাজ্যের কয়েকটি এলাকায় ইন্টারনেট বন্ধ রাখা হচ্ছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের কাছে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট।  প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজকে নিয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বধুবার এই  নির্দেশ দিয়েছে। আগামিকাল অর্থাৎ  বৃহস্পতিবার  এই বিষয় নিয়ে একটি  পর্যালোচনা বৈঠকে বসার কথা জানিয়েছে রাজ্য। তার প্রেক্ষিতেই বৃহস্পতিবার দুপুর ২টোর মধ্যে রাজ্যকে এ বিষয়ে হলফনামা দিতে হবে। জানাতে হবে কেন  গোটা রাজ্যজুড়েই পরীক্ষা চললেও, শুধুমাত্র নির্দিষ্ট কয়েকটি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ৭ থেকে ১৬ মার্চ পর্যন্ত  মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, বীরভূম এবং দার্জিলিং জেলায় ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। বলা হয়েছে, মাধ্যমিকের দিনগুলিতে বেলা ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ইন্টারনেট বন্ধ থাকবে।  ওই সময়ে ইন্টারনেট চালু থাকলে মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস হতে এই অশঙ্কায় রাজ্যের এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। কিন্তু কেন শুধুমাত্র ওই কয়েকটি  জেলাতেই  এই সিদ্ধান্ত তার বিরুদ্ধেই  জনস্বার্থ মামলা দায়ের হয়েছে হাইকোর্টে।

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...