Wednesday, June 24, 2026

Naseeruddin Shah: অনোম্যাটোম্যানিয়া রোগে আক্রান্ত বলিউডের বিখ্যাত অভিনেতা নাসিরউদ্দিন শাহ

Date:

Share post:

জটিল রোগে আক্রান্ত অভিনেতা নাসিরউদ্দিন শাহ(Naseeruddin Shah)।নিজেই রোগের কথা স্বীকার করেছেন তিনি। কিন্তু কী হয়েছে অভিনেতার(Actor)? তিনি বলছেন এমন এক রোগ ধরা পড়েছে তাঁর, যাতে এক কথাই বারংবার বলতে থাকেন তিনি ।ডাক্তারি পরিভাষায় এই রোগের নাম ‘অনোম্যাটোম্যানিয়া'(Onomatomania)। বিশেষজ্ঞের মতে এটি এমন একটি রোগ যাতে কোনও একটি বাক্য বা কবিতা অনর্গল বলে যেতে পারেন কেউ কেউ। বর্ষীয়ান অভিনেতা নাসিরউদ্দিন শাহ(Naseeruddin Shah) নিজেই নেট মাধ্যমে এইরোগে আক্রান্ত হওয়ার কথা স্বীকার করেছেন। এমনকি তিনি এও বলেন যে এই রোগে আক্রান্ত হওয়ার কারণে ঘুমের মধ্যেও পছন্দের কোনও পরিচ্ছেদ বলতে থাকেন তিনি।

‘অনোম্যাটোম্যানিয়া’ (Onomatomania) রোগে আক্রান্ত হলে কী করবেন?

বিশেষজ্ঞদের মতে,  এই রোগ  নিয়ে অকারণ চিন্তার প্রয়োজন নেই। তবে হ্যাঁ এর জেরে স্মৃতিভ্রম হলে বা সমস্যা বাড়লে রোজকার জীবনযাত্রায় প্রভাব পড়তে পারে।সেক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া প্রয়োজন। চিকিৎসাবিজ্ঞান সূত্রে জানা যায়, ‘কগনিটিভ বিহেভিওরাল থেরাপি’র মাধ্যমে ‘অনোম্যাটোম্যানিয়া’র (Onomatomania) চিকিৎসা করা হয়।  বিশেষ ধরনের কাউন্সেলিং এর মাধ্যমেই রোগীকে সারিয়ে তোলা সম্ভব বলেই মত বিশেষজ্ঞদের।

 

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...