Thursday, June 18, 2026

দাপট কমেছে বলে করোনাকে অবহেলা করলে ভুল হবে, সতর্ক করল রাষ্ট্রসঙ্ঘ

Date:

Share post:

এই মুহূর্তে বিশ্বজুড়ে করোনার দাপট কিছুটা স্তিমিত হয়েছে । কিন্তু তাই বলে করোনা পুরোপুরি চলে যায়নি । এই অবস্থায় করোনাকে অবহেলা করলে তা অত্যন্ত ভুল পদক্ষেপ হবে। এমনই সতর্ক বার্তা দিলেন রাষ্ট্রসঙ্ঘের সেক্রেটারি জেনারেল অ্যান্তোনিও গুতেরেস।

 

কারণ হিসেবে গুতেরেস মনে করিয়ে দিয়েছেন যে এখনও পর্যন্ত বিশ্বের তিন বিলিয়ন মানুষ করোনার প্রথম ডোজই পাননি। তারপর তো দ্বিতীয় ডোজ এবং তৃতীয় ডোজ। গত দু বছরে আমরা সবাই দেখে নিয়েছি যে করোনাভাইরাস কী সাংঘাতিক রকমের তান্ডব ছড়াতে পারে। একটা ভাইরাস এসে গোটা বিশ্বের অর্থনীতি এবং জীবনযাপনকে স্তব্ধ করে দিয়েছিল। এখনো যে সবকিছু একেবারে স্বাভাবিক হয়ে গেছে তা বলা যায় না। তাই ভাইরাসের দাপট এই মুহূর্তে কিছুটা কম মনে হলেও করোনা যে আবারো ভয়াল ভয়ঙ্করভাবে ফিরে আসবে না সে গ্যারান্টি কেউ দিতে পারবে না। সুতরাং করোনা বিধি প্রত্যেককেই অত্যন্ত কঠিন ভাবে মেনে চলতে হবে। কারণ করোনা অতিমারিতে এখনো পর্যন্ত ৪৪৬ মিলিয়ন মানুষ সংক্রমিত হয়েছে । মারা গেছে ৬০ লক্ষর বেশি মানুষ।

 

Related articles

বহিষ্কৃত ঋতব্রত কেন বিরোধী দলনেতা, তৃণমূলের মামলার রায় ঘোষণা আজ 

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে দল। বহিষ্কৃত বিধায়ক...

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...