Saturday, June 13, 2026

শূকরের হৃদপিণ্ড প্রতিস্থাপন করা বিশ্বের প্রথম রোগী প্রয়াত

Date:

Share post:

মারা গেলেন শূকরের (Transplanted Heart of Pig) হৃদপিণ্ড প্রতিস্থাপন করা সেই রোগী। ডেভিড বেনেট নামে ৫৭ বছরের সেই রোগী বুধবার আমেরিকার ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড মেডিকেল সেন্টারে প্রয়াত হয়েছেন। সেখানেই তিনি এতদিন চিকিৎসাধীন ছিলেন। যদিও মৃত্যুর কারণ সম্পর্কে চিকিৎসকরা স্পষ্ট করে কিছু না জানালেও শূকরের হৃদপিণ্ড প্রতিস্থাপনের পর থেকেই তার শরীর ভালো যাচ্ছিল না।

ডেভিড হলেন সেই ব্যক্তি যার শরীরে প্রথম শূকরের হৃদপিণ্ড সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে। এর আগে চিকিৎসকরা বহু জনের শরীরে এই অস্ত্রোপচার করার চেষ্টা করেছিলেন । কিন্তু সাফল্য এসেছিল এই প্রথমবার। চিকিৎসকরা জানিয়েছেন ডেভিডের শরীর সে সময় এতটাই খারাপ ছিল যে বিকল্প হৃদপিণ্ড না পাওয়া গেলে তাকে বাঁচানো যেত না। সে দিক থেকে চিকিৎসকদের পদক্ষেপ সফল বলাই যায়। কিন্তু সফল অস্ত্রোপচার এর পর প্রথম কয়েকদিন বেশ ভালই ছিলেন। তারপর থেকেই ডেভিডের হূদযন্ত্রের নানা সমস্যা দেখা দেয়। যদিও মেরিল্যান্ড হাসপাতালের চিকিৎসকরা এই সম্ভাবনার কথা প্রথমেই জানিয়ে দিয়েছিলেন। চিকিৎসকরা বলেছিলেন অস্ত্রোপচার সফল হলেও রোগীর শরীরে সেই অঙ্গ সফল ভাবে কাজ করতে পারবে তার নিশ্চয়তা সব সময় দেওয়া যায় না। তাই রোগী কতদিন ওই বিকল্প অঙ্গ নিয়ে বেঁচে থাকতে পারবেন তা নিশ্চিত করে বলা মুশকিল।

 

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...