Saturday, June 13, 2026

UEFA Champions League: বেনজিমার হ‍্যাটট্রিকে উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগের শেষ আটে রিয়াল মাদ্রিদ

Date:

Share post:

পিছিয়ে থেকেও ঘরের মাঠে পিএসজিকে (PSG) হারিয়ে উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) শেষ আটে পৌঁছে গেল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। বুধবার রাতে তারা শেষ ষোলোর ম‍্যাচে ৩-১ গোলে হারায় মেসি, নেইমার, এমবাপেদের। রিয়ালের হয়ে হ‍্যাটট্রিক করিম বেনজিমার। দুই পর্ব মিলিয়ে ৩-২ গোলে জয়ী রিয়াল।

প্রথম লেগে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল পিএসজি। দ্বিতীয় লেগের শুরুটাও সে ভাবেই করেছিল তারা। মাঠে এদিন পিএসজির হয়ে শুরু থেকেই খেলেন মেসি-নেইমার-এমবাপে। এই তিনজনকেই রেখেই দল সাজান পিএসজির কোচ। যার ফলে প্রথমার্ধে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকেন মেসিরা। ম‍্যাচের ৩৯ মিনিটের মাথায় গোল করে পিএসজিকে এগিয়ে দেন এমবাপে। এরপরেই লুকা মদ্রিচের নেতৃত্বে খেলায় ফেরে রিয়াল মাদ্রিদ। আক্রমন প্রতি আক্রমণে খেলা বেশ জমে ওঠে। একাধিকবার আক্রমণে গেলেও প্রথমার্ধে গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় রিয়াল।

এরপর দ্বিতীয়ার্ধে যেন এক অন্য রিয়াল মাদ্রিদ। মুহুর্মুহু আক্রমণে দিশেহারা হতে থাকে পিএসজি ডিফেন্স। এরই মাঝে খেলার বিপরীতে এমবাপে আরও একটি গোল করে ফেলেছিলেন কিন্তু সেই গোলটিও অফসাইডের জন্য বাতিল হয়ে যায়। এরপরই আবার আক্রমণে ঝাপায় রিয়াল। যার ফলে ম‍্যাচের ৬১ মিনিটে গোল করে রিয়ালের হয়ে সমতা ফেরান করিম বেনজিমা। এরঠিক ৭৬ মিনিটের মাথায় লুকা মদ্রিচের পাস থেকে তিনি তার দ্বিতীয় গোল করে যান। আর ম‍্যাচের ৭৮ মিনিটেই পিএসজির ডিফেন্স ফেরত বলকে আউট স্টেপে গোলে ঢুকিয়ে পিএসজির কফিনে শেষ পেরেক পোতার পাশাপাশি নিজের হ্যাটট্রিকটাও সম্পন্ন করেন রিয়াল সুপারস্টার।

ম‍্যাচে এদিন পিএসজির হয়ে মেসি, নেইমাররা থাকলেও, তেমন কার্যকরী লাগেনি তাদের। মাঝমাঠে কয়েকটি বল বাড়ানো ছাড়া আর চোখেই পড়েননি মেসিকে। প্রথমার্ধে মেসি নেইমার এমবাপে জুটিকে ভয়ঙ্কর লাগলেও দ্বিতীয়ার্ধে যেন অতিরিক্ত রক্ষণ মানসিকতা তাদের বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...