Saturday, June 13, 2026

Punjab Assembly Election:কেজরির ঝাড়ুতে সাফ কংগ্রেস-বিজেপি, পাঞ্জাবের মসনদে AAP

Date:

Share post:

ইতিহাস গড়ার পথে অরবিন্দ কেজরিওয়াল। বুথ ফেরত সমীক্ষায় আগেই আভাস মিলেছিল। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে গণনার দিন তা আরও স্পষ্ট হতে চলেছে। কংগ্রেসকে হঠিয়ে পাঞ্জাবে সরকার গঠন করতে চলেছে আম আদমি পার্টির দল।

আরও পড়ুন:আজ যে হেভিওয়েটদের দিকে তাকিয়ে রাজনৈতিক মহল

স্বাধীন ভারতের ইতিহাসে কোনও আঞ্চলিক দল পরপর দুটি রাজ্যে ক্ষমতায় আসা ব্যতিক্রমী । কিন্তু তাই করে দেখালো অরবিন্দ কেজরিওয়ালের দল। পাঞ্জাবে গত বিধানসভা নির্বাচনেও বেশ কয়েকটা আসনে জয়ী হয়েছিল আপ। তবে এবার আঞ্চলিক দল হিসেবে দিল্লির পর পাঞ্জাবেও একাধিক বিধানসভার দখল নিতে চলেছে তারা।

প্রাথমিক ফলাফলের রিপোর্ট বলছে, পাঞ্জাবের ১১৭টি আসনের মধ্যে বিজেপি ও কংগ্রেসকে অনেকটাই পেছনে ফেলে ৯০ এর কাছাকাছি আসন পেতে চলেছে আম আদমি পার্টি। গোয়াতেও একটি আসন পেয়ে খাতা খুলেছে কেজরিওয়ালের দল।

পাঞ্জাবের বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের বড় সমস্যা ছিল দলের অন্তর্কলহ। চার বছরের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং দল ছেড়ে যোগ দিয়েছেন বিজেপির সঙ্গে।কংগ্রেসের মুখ্যমন্ত্রী বদলেছে। মুখ্যমন্ত্রী পদে বসেছেন চরণজিৎ চান্নি। প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে বসেছেন নভজ্যোত সিং সিধু।
অন্যদিকে, আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ভগবন্ত মানের বাসভবনে সকাল থেকেই উৎসবের মেজাজ। ফুল দিয়ে সাজানো হয়েছে গোটা বাড়ি। বাড়িতে ভোর রাত থেকে শুরু হয়ে গিয়েছে মিষ্টি বানানোর প্রক্রিয়া।

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...