Saturday, June 13, 2026

Cpm: শিল্পী শুভেন্দুকে অপমানে ফুঁসছেন কর্মীরা, কোন্দলে উত্তর ২৪পরগনায় তিন দিনেও হলো না কমিটি!

Date:

Share post:

অন্য দলের কোন্দল খুঁজতে ব্যস্ত সিপিএম এবার মহাসঙ্কটে। ৭২ ঘন্টা পেরিয়ে গিয়েছে।লড়াই-ঝগড়া করেও উত্তর ২৪ পরগণার জেলা কমিটি তৈরি করতে পারলেন না বিমান বসু, সূর্যকান্ত মিশ্র কিংবা মহম্মদ সেলিমরা। ভোটাভুটিতে সরকারি প্যানেলে পর্যুদস্ত হবে বুঝতে পেরে সেটাও আপাতত স্থগিত রেখে এরিয়া কমিটি দিয়ে একটা অদ্ভুত বোঝাপড়ার চেষ্টা চলছে। কিন্তু ভবি তাতে ভোলার নয়। সেই সঙ্গে সোশ্যাল সাইট জুড়ে সম্মেলন মঞ্চে অসুস্থ গায়ক শুভেন্দু মাইতিকে ঘিরে বিতর্কে সিপিএমের মান-ইজ্জত ধুলোয় মিশেছে। গান গাওয়ার জন্য মঞ্চে তুলে বর্ষীয়ান শুভেন্দু মাইতিকে অপমান করা হয় মঞ্চেই। যার কেন্দ্রে জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সুভাষ মুখোপাধ্যায়। অপমানিত ও মিষ্টভাষী শুভেন্দু গান না গেয়ে কবিতা বলে মঞ্চ থেকে নেমে যান। যা নিয়ে দলের তরুণ ব্রিগেডের কাছে কার্যত দিনভর ‘আক্রান্ত’ হচ্ছেন সুভাষ। আওয়াজ উঠেছে, এই তো সংস্কৃতির ধারক-বাহকদের অবস্থা। তারা আবার জ্ঞানগর্ভ বক্তৃতা দেয় সকাল-বিকেল।

বুধবার গভীর রাত অবধি উত্তর ২৪ পরগনার জেলা সম্মেলন চলে নৈহাটিতে। ৬৫ জনের নতুন কমিটি পেশ হতেই সন্ধ্যায় পালটা প্যানেল। ১৯জনের পালটা নামযুক্ত করার দাবি জানানো হয়। জেলা সম্পাদক হওয়ার দৌড়ে রয়েছেন তিন জন! গৌতম দেব অনুগামীরা জেলা সম্পাদক রেখে দিতে চাইছেন মৃণাল চক্রবর্তীকে। কিন্তু তাঁর নাম সামনে আসতেই পালটা দুটি নাম সামনে আসে। এই পরিস্থিতি সামলাতে পারেনি নেতৃত্ব। নেওয়া হয় অদ্ভুত সিদ্ধান্ত। প্রতিনিধিরা এরিয়া কমিটিতে গিয়ে নিজেদের মতামত জানিয়ে আসবেন। প্যানেল, পালটা প্যানেল আটকাতেই এই সিদ্ধান্ত। কিন্তু এই সিদ্ধান্ত নিয়ে দলে কার্যত বিদ্রোহ। অনেকেই এই সিদ্ধান্ত মানতে নারাজ। ফলে জেলা সম্মেলনের ৮০ ঘন্টা পরেও বিশ বাঁও জলে সিপিএমের উত্তর ২৪পরগনা জেলা কমিটি।

 

Related articles

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...