Friday, April 3, 2026

Fake-police : বিচারাধীন বন্দিকে ছাড়াতে ভুয়ো পুলিশ অফিসার সেজে বিচারকের ঘরে, ধৃত দুই

Date:

Share post:

নিজেদের দলের ২অপরাধীকে ছাড়াতে শেষ পর্যন্ত পুলিশের ভেক ধরে বিচারকের ঘরে ঢুকে গেল দুই ব্যক্তি । যদিও তৎক্ষণাৎ ২ ‘নকল পুলিশ’কে গ্রেফতার করেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ব্যাঙ্কশাল কোর্টে। ‘ভুয়ো’ পুলিশদের নাম আশিস প্রকাশ পন্ডিত এবং যশপাল শর্মা।

জানা গিয়েছে ওই বিচারাধীন বন্দির নাম রবি ওঝা। সে অন্ধপ্রদেশের বাসিন্দা। লালবাজারের ডাকাতি দমন শাখার পুলিশ অফিসাররা তাকে গ্রেফতার করে । বুধবার তাকে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয়। মনে করা হচ্ছে ওই বিচারাধীন বন্দি এবং নকল পুলিশ অফিসার সকলেই একই গোষ্ঠীর লোক। কারণ তারা প্রত্যেকেই অন্ধ্রের বাসিন্দা । তাই দলের লোককে ছাড়াতে এভাবে ভেক ধরে সোজা বিচারকের ঘরে ঢুকে পড়ে তারা।

জানা গেছে বিচারকের ঘরে ঢুকে ওই দুই নকল পুলিশ সমানে বিচারাধীন বন্দিকে ছেড়ে দেওয়ার জন্য তদ্বির করতে থাকেন। কিন্তু তাদের আচরণে সন্দেহ হওয়ায় বিচারক সঙ্গে সঙ্গে কোর্ট ইন্সপেক্টরকে ডাকেন। রেকর্ড খতিয়ে দেখতেই দেখা যায়, ওই দুই পুলিশ অফিসারের আই কার্ড ভুয়ো। জাল আইকার্ড দেখার পরই হেয়ার স্ট্রিট থানায় খবর দেওয়া হয়। পুলিস এসে তাদের গ্রেফতার করে।

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...