Saturday, March 14, 2026

Visva Bharati : হোস্টেল না খুলেই অফলাইন পরীক্ষার বিজ্ঞপ্তি , বিশ্বভারতীতে ছাত্র আন্দোলন তুঙ্গে

Date:

Share post:

হাইকোর্টের নির্দেশ থাকা সত্বেও এখনো হোস্টেল খুলল না বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অথচ এরইমধ্যে অফলাইন পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর তারই প্রতিবাদে বৃহস্পতিবার থেকে লাগাতার আন্দোলন শুরু হয়েছে বিশ্ববিদ্যালয় চত্বরে।

 

বিশ্বভারতী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে ১১ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের একাধিক পরীক্ষা শুরু হবে । এরই প্রেক্ষিতে ছাত্রছাত্রীদের অভিযোগ, বিশ্বভারতী কর্তৃপক্ষ হোস্টেল খোলার ব্যবস্থা করছে না । অথচ আগামী ১১ মার্চ থেকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর প্রতিটি বিভাগের অফলাইনে পরীক্ষা হবে বলে বিজ্ঞপ্তি দিয়েছে। কিন্তু হোস্টেল খোলা না হলে ছাত্রছাত্রীরা কোথায় থাকবে তা নিয়ে কোনও সদুত্তর নেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। পড়ুয়াদের থাকার ব্যবস্থা না করে পরীক্ষা শুরু হয়ে গেলে বাস্তবিকই আতান্তরে পড়বে শিক্ষার্থীরা । ফলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রমশ ক্ষোভ বাড়ছে । পড়ুয়ারা জানিয়ে দিয়েছে এই একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চলবে । ১১তারিখ পরীক্ষা শুরু হলে পরীক্ষা বয়কট করা হবে। ভবনে ভবনে পরীক্ষা বয়কট করা হবে। পাশপাশি আন্দোলন জোরদার করা হবে।

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...