Saturday, June 20, 2026

Manipur Assembly Election:আবার ঘোড়া কেনাবেচা! মণিপুরে সরকার গড়ার লক্ষ্যে বিজেপি

Date:

Share post:

গত বিধানসভা ভোটের যে চিত্র দেখা গিয়েছিল, উত্তর পূর্ব রাজ্য মণিপুরে এবারও সম্ভবত সেই চিত্র দেখা যাবে। কারণ, ৬০ আসনের মণিপুরে কোনও দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। কিন্তু একক বৃহত্তম দল বিজেপি। সংখ্যাগরিষ্ঠতা থেকে ৫-৬টি আসন কম রয়েছে বিজেপির। কিন্তু গতবারের মতো এবারও ঘোড়া কেনাবেচা করে মণিপুরে ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি বলছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন:গোয়ায় হাড্ডাহাড্ডি লড়াই হাত-পদ্মর, ৩ আসনে এগিয়ে তৃণমূল জোট

দুপুর পর্যন্ত পাওয়া ফলাফলে দেখা যাচ্ছে, ৬০ আসনের মধ্যে ২৮আসনে এগিয়ে বিজেপি, কংগ্রেস এগিয়ে ৭টিআসনে, এনপিপি ৯টি আসনে এগিয়ে। NPF এগিয়ে আছে সাতটি আসনে। জনতা দল (ইউনাইটেড) ৩টি আসনে এগিয়ে রয়েছে এবং অন্যান্যরা এগিয়ে বাকি আসনে।অর্থ্যাৎ একক সংখ্যাগরিষ্ঠতার নিরিখে এগিয়ে বিজেপি। তবে বেশি আসন পেলেও ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি তারা।ইতিমধ্যেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে তাহলে কী ২০১৭ বিধানসভা নির্বাচনের মতোই এবারও ঘোড়া কেনাবেচায় নামতে চলেছে বিজেপি?

প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনে সেখানে ২৮টি আসনে জিতেছিল Congress। ২১টি আসনে জেতে BJP। এনপিপি, এনপিএফ-র সমর্থন পেয়ে ২০১৭ সালে মণিপুরে প্রথমবার সরকার গড়ে বিজেপি। মুখ্যমন্ত্রীর গদিতে বসেন এন বীরেন সিং। তবে এবারের বিধানসভা ভোটে বিজেপি এককভাবেই লড়াইয়ের সিদ্ধান্ত নেয় মণিপুরে। ৬০টি আসনেই প্রার্থী দেয়। এবারও মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী করা হয় বীরেন সিং। সর্বশেষ পাওয়া খবরে, প্রায় ১৮ হাজার ভোটে জয়লাভ করেছেন তিনি।

Related articles

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...