Monday, April 6, 2026

Helicopter Crash:কাশ্মীরে আচমকাই ভেঙে পড়ল সেনা কপ্টার, নিখোঁজ পাইলট ও সহকারী পাইলট

Date:

Share post:

ফের দুর্ঘটনাগ্রস্ত সেনাবাহিনীর হেলিকপ্টার। নিখোঁজ হেলিকপ্টারের পাইলট ও সহকারী পাইলট। তাঁদের খোঁজে শুরু হয়েছে অভিযান। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর কাশ্মীরের বান্দিপোরা জেলার গুরেজ সেক্টরের বরায়ুম অঞ্চলে। তবে সেনাবাহিনীর তরফে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও কোনও কিছু জানায়নি।

আরও পড়ুন:visva bharati : বিশ্বভারতীতে পরীক্ষা বয়কট পড়ুয়াদের, ঝাঁঝ বাড়ছে আন্দোলনের

প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর,আজ দুপুরে কাশ্মীরের বান্দিপোরা এলাকায় ভেঙে পড়ে ভারতীয় সেনাবাহিনীর একটি চিতা হেলিকপ্টার।ভেঙে পড়ার আগেই নাকি যানটির চালক ও সহকারী চালক সেটি থেকে বেরিয়ে যেতে সক্ষম হন। তাঁদের খোঁজে দ্রুত উদ্ধার অভিযান চলছে। তবে হিমালয়ের বুকে বরফে ঢাকা ওই এলাকায় উদ্ধারকারী দলকে যথেষ্ট কঠিন পরিস্থিতির মুখে পড়তে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


সেনা সূত্রের খবর, উত্তর কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছে পাহারারত এক বিএসএফ জওয়ান অসুস্থ হয়ে পড়েন। তাঁকে উদ্ধার করতেই সেনাবাহিনীর চিতা হেলিকপ্টারটিকে পাঠানো হয়। এক আধিকারিক জানান, অবতরণ করার ঠিক আগের মূহুর্তেই ভেঙে পড়ে চপারটি। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই সেখানে পাঠানো হয় উদ্ধারকারী দল। চলছে উদ্ধারকাজ।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...