Friday, June 26, 2026

visva bharati : বিশ্বভারতীতে পরীক্ষা বয়কট পড়ুয়াদের, ঝাঁঝ বাড়ছে আন্দোলনের

Date:

Share post:

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলন আরো তীব্র আকার নিল।  শুক্রবার ১১মার্চ থেকে বিশ্বভারতীতে স্নাতক ও স্নাতকোত্তরের প্রথম সেমিস্টারের অফলাইন পরীক্ষা শুরু হয়েছে। কিন্তু পড়ুয়ারা পরীক্ষায় বসলেন না। বিক্ষোভকারী পড়ুয়ারা পরীক্ষা বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন।

কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও বিশ্বভারতী কর্তৃপক্ষ হোস্টেল খোলেনি। কিন্তু শুক্রবার থেকে বিশ্ববিদ্যালয়ের সব অফলাইন পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। আদালতের নির্দেশ ছিল, পরীক্ষার নির্ঘণ্ট মেনে যে পড়ুয়াদের আগে পরীক্ষা রয়েছে তাঁদের জন্য হোস্টেলের ঘর আগে বরাদ্দ করতে হবে বলে। কিন্তু বাস্তবে এই নির্দেশ বিশ্বভারতী কর্তৃপক্ষ মানছে না বলে অভিযোগ তুলল ছাত্রছাত্রীদের একাধিক সংগঠন। অথচ  পরীক্ষা শুরু হয়ে গেলেও হোস্টেল খোলা না থাকলে পড়ুয়ারা থাকবেন কোথায়  এ ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

 

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...