Friday, June 26, 2026

Bratya Basu: সাহিত্য আকাদেমি পুরস্কার পেলেন ব্রাত্য বসু

Date:

Share post:

২০২১ সালের সাহিত্য আকাদেমি সম্মানে সম্মানিত হলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। কোনও একটি রাজ্যের মন্ত্রী থাকাকালীন দেশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার পাওয়া নিশ্চিতভাবে বিরল ঘটনা। ব্রাত্য সেই বিরল সাহিত্যিক যিনি রাজনীতির অঙ্গনকে সমৃদ্ধ করলেন।

শনিবার নিউ দিল্লির কামানি অডিটোরিয়ামে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট মারাঠি কবি ও সমালোচক ড. ভালচন্দ্র নেমাডে, সাহিত্য আকাদেমির সভাপতি ড. চন্দ্রশেখর কাম্বার, সাহিত্য আকাদেমির সচিব ড. কে শ্রীনিবাসরাও প্রমুখ।

সাহিত্য আকাদেমি পুরস্কার একটি সর্বভারতীয় সাহিত্য সম্মাননা। জাতীয় সারস্বত প্রতিষ্ঠান সাহিত্য আকাদেমি কর্তৃক অসামান্য সাহিত্যকীর্তির স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হয়ে আসছে।

ব্রাত্য তাঁর ‘মীরজাফর ও অনান্য নাটক’ বইটির জন্য সাহিত্য আকাদেমি পুরস্কার পেলেন। বইটিতে মীরজাফর ছাড়াও বেশ কয়েকটি নাটক রয়েছে। কোভিডের আগে বইটি মুদ্রিত হয়েছিল। সাধারণত মুদ্রিত বইগুলির পরিপ্রেক্ষিতেই এই পুরস্কার দেওয়া হয়। তবে ব্রাত্যর ধারণা পুরস্কারের জন্য একটি বইয়ের নাম নির্দিষ্টভাবে উল্লেখ করতে হয়। পুরস্কার দেওয়ার ক্ষেত্রে তাঁর অনান্য বইগুলির লেখাও ধর্তব্যে আসে। জীবনানন্দ দাসকে পুরস্কৃত করে শুরু হয়েছিল সাহিত্য আকাদেমি পুরস্কার। ২০২০ তে পেয়েছিলেন শঙ্কর। সেই মার্জার সরণিতে নাম লেখালেন ব্রাত্য বসু।

আরও পড়ুন- কংগ্রেসের ভোট ভরাডুবির জন্য এবার রাহুলকে কটাক্ষ ক্যাপ্টেনের

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...