Friday, June 26, 2026

ফের নতুন ভাইরাসের সংক্রমণ, চিনের শহরে জারি হল লকডাউন

Date:

Share post:

করোনার(Covid) প্রকোপ এখনো কাটেনি বিশ্বে। এরই মাঝে এক নতুন ভাইরাসের সংক্রমণ দেখা দিল উত্তর-পূর্ব চিনে(China)। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সংক্রমণের প্রভাব যাতে গোটা দেশে ছড়িয়ে না পড়ে তাই তড়িঘড়ি চাংচুন শহরের ৯০ লক্ষ মানুষকে ঘরবন্দী করা হয়েছে চিন প্রশাসনের তরফে।

চিনের জিলিন(Zilin) প্রদেশের রাজধানী চাংচুন চিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিল্প শহর। সংক্রমণের প্রভাব এতটাই যে তড়িঘড়ি লকডাউন(Lockdown) জারি করে প্রশাসন। এ বিষয়ে এক নির্দেশিকা জারি করে বলা হয়েছে, দুদিন অন্তর পরিবারের একজন সদস্য ছাড়া বাড়ির কেউ বাইরে বের হতে পারবে না। সমস্ত শহরবাসীকে তিনটি পর্যায়ে শারীরিক পরীক্ষা করাতে হবে। আপৎকালীন পরিষেবা ছাড়া বাকি সমস্ত কিছু বন্ধ রাখতে হবে।

আরও পড়ুন:শূন্য রানে সাত উইকেট নিয়ে রেকর্ড গড়লেন বাংলার অরিত্র

নতুন করে মাত্র ১ সপ্তাহে চিনে করোনা আক্রান্তের সংখ্যা হাজার পেরিয়ে গিয়েছে। নতুন আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৯৬। ২০২০-তে কোভিড সংক্রমণের পর থেকে যা এই প্রথম। তিন সপ্তাহ আগেও চিনে দৈনিক সংক্রমণ ছিল একশোরও নীচে। সংক্রমণ যেভাবে বেড়ে চলেছে তা গুরুতর আকার ধারণ করতে পারে আন্দাজ করে সাংহাইতে লকডাউন এর প্রস্তুতি নিচ্ছে প্রশাসন রাজধানী বেইজিংয়ে বেশ কিছু জায়গায় আংশিক ও পূর্ণাঙ্গ লকডাউন ঘোষণা করা হয়েছে।

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...