Saturday, April 4, 2026

Gangubai Kathiawadi:১০০ কোটির ক্লাবে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’,বলিউড মজেছে আলিয়ায়!

Date:

Share post:

সাফল্য ধরা দিয়েছে ছবি মুক্তির প্রথম দিন থেকেই। সর্বত্র আলিয়া ভাটের জয়জয়কার। ১০০ কোটির ক্লাবে নিজের জায়গা পাকা করেছে কামাঠিপুরার অনস্ক্রিন (Onscreen)কুইন।সাফল্যের চূড়ায় আলিয়া ভাট (Alia Bhatt)। নায়িকার প্রশংসায় পঞ্চমুখ স্বয়ং পরিচালক সঞ্জয় লীলা বনশালিও(Sanjay Leela Bhansali)।

Madan Mitra: হাসপাতাল থেকে ছাড়া পেলেও আপাতত শুধু শুনবেন মদন

তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২২, করোনা আবহ কাটিয়ে ঠিক যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সিনে দুনিয়া, ঠিক তখনই মুক্তি পায় বনশালির বিতর্কিত ছবি ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'(Gangubai Kathiawadi)। আদালতের ছাড়পত্র পাওয়ার পর সারা দেশ জুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পায় এই ছবি।সাংবাদিক হুসেন জ়াইদির ‘মাফিয়া কুইনস অফ মুম্বই’-বইয়ে গাঙ্গুবাইকে নিয়ে লেখা একটি অধ্যায়ের উপর ভিত্তি করে তৈরি করা হয় ছবির চিত্রনাট্য। তাতে মিশে গেছিল পরিচালক সঞ্জয় লীলা বনশালির(Sanjay Leela Bhansali) আইকনিক উপস্থাপনা। নিজেকে যেন ছবির ছাঁচে ঢেলে দিয়েছিলেন আলিয়া(Alia Bhatt)। ফলও মিলেছে হাতেনাতে, করোনা পরবর্তীকালে হিন্দি ছবির অন্যতম বড় সাফল্য ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’।’পুষ্পা’র বাজারে বলিউডকে আশার আলো দেখিয়েছে টিম বনশালি। এখন সর্বত্রই গাঙ্গুবাইয়ের(Gangubai) গুণগান।

ছবি শুরুর সময় থেকেই আলিয়াকে কাস্ট করা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। ছবির মুখ্য ভূমিকায় আলিয়ার নাম ঘোষণার পর অনেকে মনে করেছিলেন গাঙ্গুবাইয়ের জন্য আলিয়ার মানানসই নন। যদিও পরিচালক বরাবরই বলেছেন আলিয়াই ছিলেন গাঙ্গুবাইয়ের জন্য সঠিক বাছাই। অভিনেত্রী নিজে উদগ্রীব ছিলেন সঞ্জয় লীলা বনশালির ছবিতে কাজ করার জন্য। পরিচালক অভিনেত্রী রসায়ন যে দর্শকদের মন জয় করেছে তা আর বলার অপেক্ষা রাখেনা।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...