Monday, April 6, 2026

India Team: বেঙ্গালুরুতে ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট মাঠে বসেই দেখতে পারবেন দর্শকরা, জানাল বিসিসিআই

Date:

Share post:

সুখবর ক্রকেটপ্রেমীদের জন‍্য। শনিবার ভারত-শ্রীলঙ্কা (India-Srilanka) দ্বিতীয় টেস্ট মাঠে বসেই দেখতে পারবেন দর্শকরা। এদিন এমনটাই জানান হল বিসিসিআইয়ের (BCCI) পক্ষ থেকে।

শনিবার থেকে বেঙ্গালুরুরর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম‍্যাচ খেলতে নামছে ভারতীয় দল। যা দিন রাতের। সেই ম‍্যাচেই ১০০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে বোর্ড। এতদিন করোনার কারনে মাঠে দর্শক প্রবেশ ছিল নিষেধ। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হতেই আবারও দর্শক প্রবেশের অনুমতি দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। শনিবারের ম‍্যাচ নিয়ে কর্নাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ বিনয় মৃত্যুঞ্জয় বলেন, “গ্যালারি ভর্তি দর্শক নিয়েই ১২ থেকে ১৬ মার্চ ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট আয়োজন হবে। দিন-রাতের টেস্ট দেখার জন্য টিকিটের বিপুল চাহিদার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

এই ম‍্যাচে টিকিটের দাম রাখা হয়েছে ১০০, ৫০০, ৭৫০ এবং ১২৫০ টাকা। শুক্রবার থেকেই এম চিন্নাস্বামী স্টেডিয়ামের সব আসনের জন্য টিকিট বিক্রি শুরু হয়েছে।

আরও পড়ুন:Rohit Sharma: শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামার আগে নয়া রেকর্ডের সামনে দাঁড়িয়ে রোহিত শর্মা

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...