Monday, April 6, 2026

Provident Fund : পিএফ অ্যাকাউন্টে বিনিয়োগ নিয়ে বড় ঘোষণা

Date:

Share post:

প্রফিডেন্ট ফান্ডে বিনিয়োগ নিয়ে একটি বড় রদবদল আসতে চলেছে।  ২০২১ সালের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ এই ঘোষণা করেছিলেন। ১ ফেব্রুয়ারি, ২০২১-এর ঘোষণা অনুসারে, প্রভিডেন্ট ফান্ডে ২.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ সম্পূর্ণভাবে করমুক্ত। এর পরে এই তহবিলে বিনিয়োগ করা হলে সেই সুদের আয় করযোগ্য হবে। সরকারি কর্মচারীদের জন্য এই বিনিয়োগের সীমা ৫ লাখ টাকা পর্যন্ত। তবে এই সুবিধা তারাই পাবেন যাদের পি এফ অ্যাকাউন্টে ন্যূনতম বিনিয়োগ  ২.৫ লাখ টাকা। এতদিন পিএফ-এ বিনিয়োগ করলে, ৮০ সি-এর অধীনে ছাড়ের সুবিধা পাওয়া যেত।  যার সীমা ১.৫ লক্ষ টাকা। অর্থাৎ ১.৫ লাখ টাকা আয় ছিল সম্পূর্ণ করমুক্ত।  কিন্তু নতুন নিয়মে ২.৫ লক্ষ পার করলে সুদের আয়ে কর দিতে হবে।  আরো বলা হয়েছে,  যদি কোনো  প্রভিডেন্ট ফান্ড গ্রাহকের বার্ষিক বিনিয়োগ ২.৫ লাখের বেশি হয়, তাহলে  সেক্ষেত্রে দুটি পৃথক অ্যাকাউন্ট তৈরি করা হবে। প্রথমটিতে পিএফ অ্যাকাউন্টের ২.৫ লক্ষ টাকা জমা হবে। এর  অতিরিক্ত  অর্থ  যাবর আরেকটি অ্যাকাউন্টে। এতে করের হিসাব রাখা সহজ হবে। আগামী ১ লা এপ্রিল থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...