Friday, April 3, 2026

ইউক্রেনের মেয়রকে বন্দি করল রুশ সেনা, আরও এক শহর দখলের পথে রাশিয়া?

Date:

Share post:

দক্ষিণ ইউক্রেনের (Ukraine) মেলিটোপোলের মেয়রকে অপহরণের অভিযোগ উঠল রাশিয়ার (Russia) সেনাবাহিনীর বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, কালো কাপড়ে মুখ ঢাকা ও কালো পোশাক পরা এক ব্যক্তিকে একটি বাড়ি থেকে বার করে নিয়ে যাচ্ছে কয়েক জন রুশ সেনা। এই ভিডিয়োটিকেই মেয়রের অপহরণের ভিডিয়ো বলে দাবি করেছে ইউক্রেন সরকার।

ইউক্রেনের পার্লামেন্টের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, শুক্রবার আশ্রয়কেন্দ্রে নাগরিকদের সাহায্য করার সময় মেলিটোপোলের মেয়রকে বন্দি করা হয়। মেলিটোপোলও পুতিন- সেনা দখল করার চেষ্টা করছে বলে খবর।

আরও পড়ুন: Ukraine-Russia: কিভ দখলে মরিয়া মস্কো, রাজধানী বাঁচাতে প্রত্যাঘাত ইউক্রেনেরও

এ প্রসঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Ukraine President Volodymyr zelenskyy) বলেন, ‘‘এক মেয়রকে অপহরণ করা হয়েছে। ওই মেয়র শহরবাসীকে রক্ষা করেছিলেন।’’ এরপর রাশিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘এই কাজ করে নিজেদের দুর্বলতার পরিচয় দিয়েছে আক্রমণকারীরা। এরা সন্ত্রাসের নয়া স্তরে উপনীত হয়েছে যেখানে ইউক্রেন প্রশাসনের ব্যক্তিত্বকেও নির্মূল করে দিতে চাইছে। আমাদের মেয়রকে বন্দি করে অপরাধ করেছে রাশিয়া। এই অপরাধ কেবল এক জন ব্যক্তির সঙ্গে নয়, গোটা ইউক্রেনের সঙ্গে করা হয়েছে।’’ রাশিয়ার সেনাবাহিনীর আগ্রাসনকে ‘ইসলামি সন্ত্রাসবাদ’ মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

রাষ্ট্রসঙ্ঘ বিবৃতি জারি করে জানিয়েছে, ইউক্রেনে (Ukraine) স্থানীয়দের উপর হামলা চালাচ্ছে রাশিয়ার (Russia) সেনাবাহিনী। স্কুল, হাসপাতাল, আবাসনেও বোমা ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাচ্ছে রাশিয়া। আহতের সংখ্যা বাড়ছে।

আরও পড়ুন: টানা ৩ দিন বন্ধ থাকবে ইস্ট- ওয়েস্ট মেট্রো পরিষেবা, সমস্যায় পড়বেন যাত্রীরা



Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...