Thursday, May 14, 2026

Weather Update:দোলের সময় ঠিক কেমন থাকবে আবহাওয়া,পূর্বাভাস দিল হাওয়া অফিস

Date:

Share post:

আর মাত্র কয়েকটা দিন, তারপরই রঙিন বসন্তে মাতোয়ারা হবে বঙ্গবাসী। কিন্তু কেমন থাকবে আবহাওয়া?গত দুবছরে করোনা মহামারীর কারণে সেভাবে আর দোল(Holi) উৎসবে আনন্দ করতে পারেনি উৎসব প্রিয় বাঙালি। তবে এবার সুখবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর (Alipur Weather Department)। হাওয়া অফিস(Weather Department) বলছে, মেঘমুক্ত আকাশ আর মনোরম পরিবেশ, আগামি বসন্ত উৎসবে ঠিক এরকমই আবহাওয়া পেতে চলেছে বঙ্গবাসী।

Entertainment: বিতর্কিত ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’যেন ছুঁয়ে গেল দর্শকের বিবেক!

ফাল্গুন পড়তে না পড়তেই বেলা বাড়তে নাভিশ্বাস উঠছে বঙ্গবাসীর। ভোরের দিকে হালকা ঠাণ্ডা অনুভূত হচ্ছে কিন্তু সকাল গড়িয়ে বেলা বাড়তেই চড়চড়িয়ে রোদের তেজ কষ্ট বাড়াচ্ছে। অনেকেই প্রশ্ন তুলছেন দোল পূর্ণিমায় বৃষ্টির কোনও সম্ভাবনা আছে কিনা? আলিপুর আবহাওয়া (Alipur Weather Department)দফতর জানিয়েছে,আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বাংলার বুকে। আগামি ৪৮ ঘণ্টা বসন্তের মৃদুমন্দ বাতাস বইবে বঙ্গে (Weather Update)। কলকাতায় মূলত পরিষ্কার আকাশ । ভোরের দিকে এবং সন্ধ্যার পর থেকে হালকা শীতের আমেজ থাকবে আগামি কয়েকদিন। বেলা বাড়লে তাপমাত্রা কিছুটা বাড়বে তবে জলীয়বাষ্প কম থাকায় অস্বস্তি থাকবে না। অন্যদিকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির (rain)কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন আকাশ পরিষ্কার মেঘমুক্ত থাকবে।তবে বেলা বাড়লেই গরমের অনুভুতিও বাড়বে। দুটি ঘূর্ণাবর্তকে কিছুটা হলেও চিন্তা আবহাওয়া দপ্তরের। দক্ষিণ ভারত (South India)সংলগ্ন বঙ্গোপসাগরে (Bay of Bengal) একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অপরটি রয়েছে রাজস্থানের উপর। পশ্চিমী ঝঞ্ঝা সরে যাওয়ায় তাপমাত্রা বাড়বে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। আগামী সপ্তাহের শুরুর দিকে ফের পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে পারে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে আবার রাষ্ট্রপুঞ্জে পেশ করা আইপিসিসি -এর (IPCC)রিপোর্ট অনুযায়ী বড় ঝড়ের প্রমাদ গুনছে বাংলা। প্রতি মুহূর্তে যেভাবে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, এখনই ব্যবস্থা না নিলে বড় বিপদ অপেক্ষা করছে কলকাতা ও রাজ্যের জন্য বলেই রিপোর্টে জানানো হয়েছে।আইপিসিসি -এর রিপোর্ট বলছে ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে কলকাতা (Kolkata)এমনকি জলে ডুবে যেতে পারে সুন্দরবনের(Sundarban) একাংশও।

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...