Sunday, March 15, 2026

সোনিয়া-রাহুল-প্রিয়াঙ্কার সরে দাঁড়ানোর ইচ্ছায় ‘না’ কংগ্রেসের ওয়ার্কিং কমিটির

Date:

Share post:

নির্বাচনে ভরাডুবির দায় কাঁধে নিয়ে সোনিয়া-রাহুল এবং প্রিয়াঙ্কা, গান্ধী পরিবারের তিন সদস্যই পদ থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন। কিন্তু কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক সেই ইচ্ছায় সীলমোহর দিল না। তবে পূর্ণ সময়ের সভাপতির দাবি উঠেছে। আগামী তিন মাস অর্থাৎ সেপ্টেম্বরের মধ্যেই তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে এদিনের বৈঠকে স্থির হয়েছে। নয়াদিল্লিতে এআইসিসি-র সদর দফতরে রবিবার বিকেলে বৈঠক বসেছিল কংগ্রেসের ওয়ার্কিং কমিটি। । সোনিয়া, রাহুল এবং প্রিয়াঙ্কা ছাড়াও এদিনের ওয়ার্কিং কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা।  দলীয় সূত্রে জানা গিয়েছে  রবিবারের  বৈঠকে ৫৭ জন কংগ্রেস নেতাকে ডাকা হয়েছে। তবে শারীরিক অসুস্থতার কারণে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ওয়ার্কিং কমিটির সদস্য মনমোহন সিং , প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী এ কে অ্যান্টনি-সহ ৪ জন বর্ষীয়ান নেতা এই বৈঠকে উপস্থিত থাকতে পারেননি বলে জানা গিয়েছে।

সদ্য সমাপ্ত পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে পুরোদস্তুর ধরাশায়ী হয়েছে কংগ্রেস। কেন পরাজয়, কী এর সমাধান এসব নিয়ে নানা দিক থেকে পর্যালোচনা চলে এদিনের বৈঠকে। পূর্ণ সময়ের সভাপতির বলিষ্ঠ নেতৃত্বে দলীয় সংগঠন আরো জোরদার করতে হবে। আগামী লোকসভা নির্বাচনের জন্য এখন থেকেই কর্মসূচি তৈরি করতে হবে। সংগঠনকে মজবুত করতে হবে। কর্মীদের মনোবল বাড়াতে। এসব নানা বিষয় নিয়ে দীর্ঘ সময় ধরে বৈঠক চলল এদিন।

এদিকে আগামিকাল অর্থাৎ সোমবার সংসদে দ্বিতীয় দফার বাজেট অধিবেশন শুরু হতে চলেছে। সেখানেও দলের ভূমিকা কী থাকবে তা নিয়েও এদিনের ওয়ার্কিং কমিটিতে আলোচনা হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মূল্যবৃদ্ধির  মতো  বিষয়গুলিকে নিয়ে সংসদে আলোচনার দাবি তুলবে কংগ্রেস।

 

 

spot_img

Related articles

অসুরক্ষিত পাত্রে পেট্রোল-ডিজেল বিক্রি নয়, গ্যাস সংকটের মাঝে নতুন নির্দেশ কেন্দ্রের

দেশজুড়ে গ্যাসের জন্য হাহাকারের মাঝে এবার কি সংকট পেট্রোল-ডিজেলেও? কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের (Ministry of Petroleum and Natural Gas...

অপেক্ষার অবসান, আজই বাংলা-সহ পাঁচ রাজ্যের ভোট ঘোষণা!

রবিবাসরীয় বিকেলে বাংলা-সহ ৫ রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা! ৪টা নাগাদ দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডাকল জাতীয় নির্বাচন...

প্রতিশ্রুতি পূরণ, আজ বড় কাঁছারীতে মন্দির সংলগ্ন নতুন দোকানগুলির চাবি তুলে দেবেন অভিষেক

ভয়াবহ অগ্নিকাণ্ডে শেষ হয়ে গিয়েছিল সব, চোখের সামনে ভস্মীভূত হয়ে যায় দক্ষিণ ২৪ পরগনার বড় কাঁছারী মন্দির সংলগ্ন...

থ্রেট কালচার নিয়ে ফেডারেশনকে আক্রমণে দেব! মামলার সময় কোথায় ছিলেন, পাল্টা প্রশ্ন স্বরূপের 

টলিউডের সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্তকরণের দিন ফের উঠে এল থ্রেট কালচার প্রসঙ্গ। ফেডারেশনের সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি...