Tuesday, April 7, 2026

Haldia: তমলুকে সাংগঠনিক জেলা কমিটি ঘোষণা আইএনটিটিইউসি-র

Date:

Share post:

পূর্ব মেদিনীপুরের আইএনটিটিইউসি (INTTUC)-এর তমলুক সাংগঠনিক জেলা কমিটি ঘোষণা করা হল। রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) শনিবার তমলুকে এই ঘোষণা করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, পূর্ব মেদিনীপুরের প্রতিটি কারখানায় বিশেষত হলদিয়া ও কোলাঘাট শিল্পাঞ্চলে আইএনটিটিইউসি ইউনিট গঠন করা হবে। কর্মচারীদের মধ্যে থেকেই সেখানকার সাধারণ সম্পাদক করা হবে। কর্মচারীরাই সাধারণ সম্পাদক নির্ধারণ করবেন। যাঁরা সাধারণ সম্পাদক হবেন, তাঁরা পদাধিকারবলে জেলা আইএনটিটিইউসি কমিটির সদস্য হবেন। আপাতত দুমাস বর্তমান জেলা কমিটি কাজ করবে বলে জানান ঋতব্রত।

ইতিমধ্যেই রাজ্য আইএনটিটিইউসি শ্রমিকদের যেকোনো সমস্যা সমাধানের জন্য একটি হেল্প লাইন নম্বর চালু হয়েছে। সেই হেল্পলাইন নম্বর লেখা দুটো করে হোডিং প্রতিটি কারখানায় লাগানো থাকবে। যাতে শ্রমিকরা তাঁদের সমস্যা দ্রুত জানাতে পারেন। জেলা আইএনটিটিইউসি তমলুক সাংগঠনিক কমিটির উপদেষ্টামণ্ডলীতে রয়েছেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান সৌমেনকুমার মহাপাত্র, জেলা সভাপতি তুষারকান্তি মণ্ডল এবং সুধাংশু মণ্ডল।

আরও পড়ুন- Goa: দ্বীপরাজ্যে তৃণমূলের ইলেকশন রিভিউ কমিটি গড়লেন অভিষেক, ছাব্বিশে প্রথম সম্মেলন

Related articles

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...

নিজের ‘মতলবের’ জন্য এসেছিলেন: অসমে মোদির চা-পাতা তোলার পর্দাফাঁস অসমের মহিলাদের

যেখানেই যাবেন তাঁর ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় নায়ক হিসাবে তুলে ধরে সেই ছবি ছড়িয়ে দেওয়াই যে প্রধানমন্ত্রী...

‘ওদের হাতে কমিশন, আমাদের সঙ্গে জনগণ’! রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক মমতার 

রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নদিয়ার চাকদহে মশড়া নবপল্লি মাঠের জনসভা থেকে দলনেত্রী বললেন, এবারের...

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...