Thursday, June 25, 2026

Russia-Ukraine : যুদ্ধ পর্যালোচনা, মন্ত্রীদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী

Date:

Share post:

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Russia-Ukraine War) গতিপ্রকৃতি কী হতে চলেছে? ভারতের ভূমিকাই বা কী হতে চলেছে? তাতে লাভ-লোকসান কোনটা হতে পারে? এসব কিছু নিয়েই রবিবার এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন  প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, ক্যাবিনেট সচিব, বিদেশ সচিব এবং প্রতিরক্ষা সচিব। ইউক্রেন  থেকে ভারতীয়দের উদ্ধারকাজ কেমন চলছে,  ‘অপারেশন গঙ্গা’ কীভাবে ইউক্রেন ফেরত পড়ুয়াদের পাশে রয়েছে সেই তথ্যও নিয়েও আলোচনা হয়েছে। যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা ছাড়াও প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতা নিয়েও আলোচনা হয়েছে এদিন। প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতকে আত্মনির্ভরশীল হয়ে উঠতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...