Sunday, June 14, 2026

Russia Ukraine:যুদ্ধের ইতি! পুতিনের সঙ্গে আলোচনায় বসতে চান জেলেনস্কি

Date:

Share post:

মুহুর্মুহু বিস্ফোরণে ইতিমধ্যেই যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। দিনরাত ক্ষেপনাস্ত্র হামলা চালাচ্ছে রুশ সেনা। দিন যত বাড়ছ ততই চড়া হচ্ছে রুশ আগ্রাসনের সুর। বাঙ্কারে আশ্রয় নিয়েছেন সাধারণ মানুষ। যুদ্ধ শেষের প্রহর গুণছেন তাঁরা। এরইমধ্যে শনিবার ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি ইসরায়েলের জেরুজালেমে  রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছেন।


আরও পড়ুন:রাশিয়ার হামলায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩০০-রও বেশি ইউক্রেনীয়র, বললেন জেলেনস্কি


সাংবাদিক বৈঠক করে জেলেনস্কি জানিয়েছেন,  রাশিয়ার সঙ্গে সমঝোতা করতে তিনি প্রস্তুত।  জেরুসালেমে শান্তি বৈঠক আয়োজন করার জন্য তিনি ইজরায়েলের প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন। জেলেনস্কি বলেন, ‘‘আর কোনও প্রতিনিধি স্তরে আলোচনা নয়… আমি শীর্ষ নেতৃত্ব স্তরে বৈঠকের কথা বলছি।’’ সেই সঙ্গে জানিয়েছেন, তাঁর এই উদ্যোগ যদি সফল হয়, শুধু রাশিয়া নয়, পশ্চিমের থেকেও তিনি ইউক্রেনের ‘নিরাপত্তার নিশ্চয়তা’ আশা করেন।

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...