Sunday, June 14, 2026

Tangra Fire: ১৪ ঘণ্টা অতিক্রান্ত, ধিক ধিক করে জ্বলছে ট্যাংরার ওয়াটারপ্রুফ কাপড়ের গুদাম

Date:

Share post:

রাতভর লড়াই চালিয়ে ১৪ ঘণ্টা পার করে শেষমেশ নিয়ন্ত্রণে ট্যাংরার মেহের আলি লেনের গুদামের অগ্নিকাণ্ড। ইতিমধ্যেই বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গিয়েছে ট্যাংরার গুদাম। আগুনের তীব্রতা কিছুটা কমলেও ধোঁয়ায় ঢেকে রয়েছে এলাকা। ভোরের দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও ধিক ধিক করে জ্বলছে আগুন।বেশ কিছু জায়গায় এখনও জ্বলছে পকেট ফায়ার। দমকল তরফে জানানো হয়েছে, দোতলা সমান উঁচু কারখানায় প্রচুর দাহ্য পদার্থ মজুত ছিল। তার মধ্যেই চলছিল ওয়েল্ডিংয়ের কাজ। তার থেকেই আগুনের ফুলকি ছিটকে বিপত্তি । এরই মধ্যে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে গুদামের দেওয়ালে ফাটল ধরেছে। তাতে করে নতুন করে বিপত্তি দেখা দিয়েছে।

আরও পড়ুন:Accident:সাঁতরাগাছি উড়ালপুলে দুর্ঘটনার কবলে একসঙ্গে ৪টি গাড়ি, অল্পের জন্য রক্ষা গাড়ির চালকের

জানা গেছে, পকেট ফায়ারগুলি পুরপুরি নিয়ন্ত্রনে আনা সম্ভব নয়। দাহ্য পদার্থগুলি সম্পূর্ণ পুড়ে না যাওয়া অবধি নেভানো যাবে না এই পকেট ফায়ার। এর কারণ আগুনের উৎসমুখ অবধি পৌছাচ্ছেনা জল। ভাঙা টিনের শেডের নিচে রয়েছে আগুনের উৎস। কিন্তু সেখান অবধি জল পৌঁছনো সম্ভব হচ্ছে না। সরাসরি জল না পেলে পকেট ফায়ারগুলিকে নেভানো যাবে না বলে দমকল সূত্রের খবর।


প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় আচমকাই ট্যাংরার গুদামে আগুন লাগে। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় দাউ-দাউ করে জ্বলে ওঠে গুদামটি। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকার গোটা আকাশ। এলাকাটি ঘিঞ্জি থাকায় এলাকায় ঢুকতে হিমশিম খান দমকলকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আপ্রাণ চেষ্টা চালায় দমকলের ১৫ ইঞ্জিন। সর্বগ্রাসী আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিন দমকল কর্মী। তাদের মধ্যে দুই কর্মীকে হাসপাতালের ভর্তি করা হয়। দমকলকর্মীদের সঙ্গে হাত লাগান এলাকার বাসিন্দারা। কারখানার পাঁচিল ভেঙে আগুন যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য প্রাণপণ চেষ্টা করেন দমকলকর্মীরা। খালি করা হয় গুদাম সংলগ্ন বাড়িগুলির বাসিন্দাদের। যদিও বিধ্বংসী অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও জানা যায়নি।

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...