Wednesday, June 17, 2026

Accident:সাঁতরাগাছি উড়ালপুলে দুর্ঘটনার কবলে একসঙ্গে ৪টি গাড়ি, অল্পের জন্য রক্ষা গাড়ির চালকের

Date:

Share post:

ভয়াবহ দুর্ঘটনার কবলে চারটি গাড়ি।শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে সাঁতরাগাছি উড়ালপুলে। দুর্ঘটনার জেরে সাঁতরাগাছি উড়ালপুলে যান চলাচল দীর্ঘক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

আরও পড়ুন:ট্যাংরায় চামড়ার গুদামে ভয়াবহ আগুন, আহত একাধিক, ফোন করে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

পুলিশ সূত্রে খবর, এদিন সন্ধ্যায় একটি রিকভারি ভ্যান একটি ট্রেলারকে সাঁতরাগাছির দিক থেকে টেনে নিয়ে কলকাতার দিকে যাচ্ছিল। উড়ালপুল থেকে নামার পথে ওই রিকভারি ভ্যানটি উল্টে যায় এবং তার জেরেই এই দুর্ঘটনা। রিকভারি ভ্যানটি উল্টে গিয়ে দুটি যাত্রীবাহী গাড়ির উপর পড়ে। দুটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কপালজোরে বেঁচে যান গাড়ির ওই দুই গাড়ির চালক। দুর্ঘটনার পর রিকভারি ভ্যানটি গাড়ির উপর উল্টে যাবে বুঝতে পেরেই একটি গাড়ির চালক গাড়ি থেকে বেরিয়ে পড়েন। ব্রেক ডাউন ভ্যানটি ওই গাড়িটিকে ধাক্কা মারার পরই ওই গাড়ির পিছনে থাকা অপর একটি অ্যাপ নির্ভর গাড়িও নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের পিছনে থাকা ট্রেলারে গিয়ে ধাক্কা মারে।যদিও দুটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্ঘটনার জেরে ব্যাপক যানজট তৈরি হয় উড়ালপুলে। পুলিশ ও রিকভারি ভ্যান এসে দুর্ঘটনার কবলে পড়া গাড়িগুলিকে এলাকা থেকে সরিয়ে নিয়ে যায়।

Related articles

দুর্নীতি ইস্যুতে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই GTA চেয়ারম্যান পদ থেকে ইস্তফা অনীতের

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার পাহাড় সফরে গিয়ে দুর্নীতি ইস্যুতে কড়া পদক্ষেপের বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (CM...

গয়না কেনার আগে দেখে নিন বুধবার কলকাতায় সোনা-রুপোর নতুন দাম 

সোনা বা রুপো কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর। আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং...

বাড়ল জনকল্যাণ শিবিরের মেয়াদ, ফলতাকে ‘মডেল বিধানসভা’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা থেকে বিজেপির রেকর্ড ভোটে জয়লাভের পর সরকারি কর্মসূচি নিয়ে প্রথমবারের জন্য সেখানে গেলেন মুখ্যমন্ত্রী...

সুজিত, উজ্জ্বলদের পরে এবার পুরনো মামলায় গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উদয়ন

সুজিত, উজ্জ্বলদের পরে এবার গ্রেফতার রাজ্যের আরেক মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। পুরনো একটি মামলায় কোচবিহার জেলা পুলিশ...