Tuesday, April 7, 2026

Kapil Dev: শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলতে নেমে ফের রেকর্ড গড়লেন অশ্বিন

Date:

Share post:

শ্রীলঙ্কার ( Srilanka) বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে (2nd Test) খেলতে ফের রেকর্ড গড়লেন রবীচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। এদিন লঙ্কানদের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিতেই রেকর্ড গড়লেন তিনি। টপকে গেলেন ডেল স্টেনকে( Dale Steyn)। বর্তমানে ৮৬ টেস্টে অশ্বিনের উইকেটের সংখ্যা ৪৪০। কিছু দিন আগে টপকে গিয়েছিলেন কপিল দেবকে। টেস্টে সর্বাধিক উইকেট শিকারীদের তালিকায় আটে রয়েছেন অশ্বিন।

সোমবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে প্রথমে কুশল মেন্ডিসকে আউট করেন আর অশ্বিন। মেন্ডিসের উইকেট নিতেই স্টেনের নজির স্পর্শ করেন অশ্বিন। তার কিছুক্ষণ পরেই ধনঞ্জয় ডি সিলভাকে আউট করে অশ্বিন ভেঙে দেন স্টেনের রেকর্ড। এই মুহূর্তে উইকেট শিকারীতে শীর্ষে শ্রীলঙ্কার মুরলীধরণ। ১৩৩ টেস্টে ৮০০ উইকেট নিয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন সদ্য প্রয়াত শেন ওয়ার্ন। ১৪৫ টেস্টে ৭০৮ উইকেট তাঁর। তিনে জেমস অ্যান্ডারসন। ১৬৯ টেস্টে ৬৪০ উইকেট নিয়েছেন তিনি। তালিকায় চারে রয়েছেন ভারতের অনিল কুম্বলে। ১৩২ টেস্টে ৬১৯ উইকেটের মালিক তিনি।

আরও পড়ুন:Kapil Dev: জাদেজার ভূয়সী প্রশংসায় কপিল দেব

 

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...