Sunday, June 28, 2026

Rupa: পকেটমারি! অভিযুক্ত অভিনেত্রীর ১৭ মার্চ পর্যন্ত জেল হেফাজত

Date:

Share post:

কলকাতা বইমেলায় পকেটমারির অভিযোগে গ্রেফতার হন অভিনেত্রী রূপা দত্ত। ঘটনা ঘিরে অনেক প্রশ্ন দেখায় দেয়। প্রথমে একদিন জেল হেফাজত দেওয়া হয় তাঁকে। সোমবার, বিধাননগর (Bidhannagar) মহকুমা আদালতে তোলা হলে ধৃতকে ১৭ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিন, আদালতে পুলিশ জানায়, পকেটমারি বিষয়ে অনেক অভিযোগ জমা পড়ে। সেগুলির সঙ্গে রূপা যুক্ত কি না তা খতিয়ে দেখতে হবে। রবিবার, তদন্ত নিয়ে আদালতে পুলিশকে (Police) বিভিন্ন প্রশ্ন করা হয়। এদিন, আদালতের কাছে প্রত্যক্ষদর্শীর গোপন জবানবন্দি নিতে আবেদন করে জানায় পুলিশ। রূপা দত্তের আইনজীবী আদালতে জামিনের আবেদন জানান। কিন্তু এখনই জামিন পেলে সাক্ষীর উপর অভিনেত্রী প্রভাব খাটাতে পারেন বলে আদালতে জানান সরকারি পক্ষের আইনজীবী। মঙ্গলবার, প্রত্যক্ষদর্শীর গোপন জবানবন্দি নেওয়া হবে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...