Sunday, June 21, 2026

Panihati Murder Update: পানিহাটিতে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর খুনে গ্রেফতার শ্যুটার

Date:

Share post:

পানিহাটিতে তৃণমূল কাউন্সিলর খুনে গ্রেফতার শ্যুটার। ধৃতের নাম শম্ভুনাথ পণ্ডিত।ধৃতের বাড়ি নদিয়ার হরিণঘাটায়। কাউন্সিলরকে গুলি করে পায়ে হেঁটেই চম্পট দেয় ওই যুবক। এরপর তাকে আগরপাড়া থেকে গ্রেফতার করা হয়।ধৃতকে আজ, সোমবার আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন:দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু তৃণমূল কাউন্সিলরের, খুন হলেন ঝালদার সদ্যজয়ী কংগ্রেস প্রার্থীও

পুলিশ সূত্রের খবর, পানিহাটির তৃণমূল কাউন্সিলর খুনের ঘটনায় তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ চেক করা হয়। সেখানেই দেখা যায়, পাড়ার দোকানের সামনে স্কুটারে বসে কথা বলছেন তৃণমূল কাউন্সিলর।আচমকাই পেছন থেকে নীল টি-শার্ট পরা এক যুবক সেখানে উপস্থিত হয়। কিছু বুঝে ওঠার আগেই পকেট থেকে রাইফেল বের করে গুলি কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালায় ওই দুষ্কৃতী। বাইক থেকে ছিটকে পড়ে কাউন্সিলর।গুলিবিদ্ধ তৃণমূল কাউন্সিলরকে বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তারকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

রবিবার সন্ধেয় পুরভোটে সদ্য জয়ী তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের নৃশংস মৃত্যুতে তদন্ত শুরু করে পুলিশ। মৃত কাউন্সিলরের নাম অনুপম দত্ত। কে বা কারা এই মৃত্যুর পেছনে রহস্য সেই নিয়ে তদন্তে নেমেছে ব্যারাকপুর থানার পুলিশ।ধৃতকে আপাতত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Related articles

বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল...

বাংলাতেও শুরু ট্রেন্ড: সোহরাবর্দি অ্যাভিনিউ-এর নাম বদল, সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ দিবসেই

যেখানেই ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, সেখানেই পুরনো নাম মুছে নয়া নামকরণের প্রবণতা দেখা যায় গেরুয়া শিবিরের। বাংলাতেও শুরু...

‘যোগ সারায় রোগ’, আন্তর্জাতিক যোগ দিবসে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কর্মশালা

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সমাজকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে বিশেষ যোগ ও ধ্যান কর্মশালার আয়োজন করল শ্যাম সুন্দর কোং...

ময়নাগুড়িতে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত ৪, আহত বহু

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি (Maynaguri Accident) উল্লাডাবরি তিস্তা সেতুর কাছে রবিবার একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন যাত্রীর...