Tuesday, June 23, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে চালকের আসনে ভারত। দ্বিতীয় দিনের খেলা শেষে ভারতের জিততে চাই আর ৯ উইকেট। শ্রীলঙ্কার দরকার ৪১৯ রান। যা কার্যত অসম্ভব বলেই মনে হচ্ছে।

২) টেস্ট ক্রিকেটে নতুন নজির গড়লেন ভারতের উইকেটরক্ষক ঋষভ পন্থ। ভারতীয়দের মধ্যে টেস্টে দ্রুততম অর্ধশতরান করলেন তিনি। ভাঙলেন কপিল দেবের ৪০ বছরের পুরনো রেকর্ড।

৩) জাতীয় দল থেকে বাদ পড়লেও অবসর নেওয়ার কথা এখনই ভাবছেন না শোয়েব। আরও দু’বছর অনায়াসে খেলতে পারবেন বলেই মনে করেন তিনি। পাক অধিনায়ক বাবর আজম তাঁকে দলে চাইলে আগামী অক্টোবরে টি-২০ বিশ্বকাপ খেলতে চান শোয়েব।

৪) আইএসএল সেমিফাইনালের প্রথম লেগে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ৩-১ ব্যবধানে জয়ের পরও খুশি নয় হায়দরাবাদ এফসি শিবির। অন্য দিকে মরিয়া মোহনবাগান শিবিরও। আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হাতছাড়া করতে নারাজ সবুজমেরুন ব্রিগেড।

৫) কোর্টে তখন ম্যাচ চলছে। আচমকাই গ্যালারি থেকে ভেসে এল দর্শকদের বিদ্রুপ, টিটকিরি। সহ্য করতে পারলেন না নেয়োমি ওসাকা। ইন্ডিয়ান ওয়েলসের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় হল তাঁর। ভেরোনিকা কুদারমেতোভার কাছে হেরে গেলেন ০-৬, ৪-৬ গেমে।

আরও পড়ুন:Breakfast News:ব্রেকফাস্ট নিউজ

 

 

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...