Sunday, June 28, 2026

Medical Students: চরকের নামে শপথ বাধ্যতামূলক না করার দাবিতে রাজ্যসভায় চিঠি শান্তনুর

Date:

Share post:

ডাক্তারি পড়ুয়াদের(Medical Student) কাজ শুরুর আগে হিপোক্রেটিসের পরিবর্তে চরকের নামে শপথপাঠের(Oath) নির্দেশিকা জারি করেছে ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিল (NMC)। আর এই ঘটনাক কেন্দ্র করে বিতর্ক দানা বেঁধেছে। এই প্রেক্ষিতেই এবার রাজ্যসভায় চিঠি লিখলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। চিঠিতে তাঁর আবেদন, হিপোক্রেটিসের নামে শপথ বাদ দিয়ে চরকের নামে শপথ যেন বাধ্যতামূলক না করা হয়। বরং আয়ুর্বেদ চিকিৎসকরা চরকের নামে শপথ নিয়ে কাজ শুরু করুন। বাকিদের জন্য হিপোক্রেটিক শপথ যেমন ছিল, তেমনই থাকুক।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিলের তরফে এক বিজ্ঞপ্তি জারি করা হয়। যেখানে বলা হয়, হবু ডাক্তারদের শপথ নেওয়ার সময় মহর্ষি চরকের নামে শপথ নিতে হবে। এহেন নির্দেশিকা জারি হওয়ার পর স্বাভাবিকভাবেই শুরু হয় বিতর্ক। কেন্দ্রের এই নির্দেশিকার বিরুদ্ধে সরব হয়ে ওঠে ইন্ডিয়াল মেডিক্যাল অ্যাসোসিয়েশন বা IMA’র একাংশ। সরব হন IMA’র প্রাক্তন সর্বভারতীয় প্রেসিডেন্ট তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডাক্তার শান্তনু সেন। ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিলের প্রস্তাবকে শিক্ষায় গৈরিকীকরণের অভিযোগ তোলেন তিনি। সেই ইস্যুতেই এবার সংসদে চিঠি লিখলেন সাংসদ। আবেদন জানালেন আয়ুর্বেদ চিকিৎসকরা চরকের নামে শপথ নিক। তবে সনাতন আবেগের কথা মনে রেখে MBBS-দের জন্য হিপোক্রেটিক শপথ চালু থাকুক।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...