Tuesday, April 7, 2026

বিশ্বভারতী : বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা পরীক্ষা না দিলে অকৃতকার্য হিসেবে বিবেচিত হবে

Date:

Share post:

বিশ্বকবির শান্তিনিকেতনে অশান্তি চলছেই। হাইকোর্টের হস্তক্ষেপের পরেও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (visva bharati university) পড়ুয়াদের জন্য নির্দিষ্ট হোস্টেল খুলছে না। এমনটাই দাবি বিশ্বভারতীর পড়ুয়াদের। ফলে আবাসিক পড়ুয়ারা বেজায় সমস্যায় পড়েছেন। এরইমধ্যে গত ১১মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের সমস্ত অফলাইন পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। কিন্তু হোস্টেল না খোলার প্রতিবাদে আন্দোলনকারীরা প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন । এমনকী বিক্ষোভকারী পরীক্ষার্থীরা পরীক্ষা পর্যন্ত বয়কট করেছেন। এরই মধ্যে আজ সোমবার বিশ্বভারতী কর্তৃপক্ষ রীতিমতো বিবৃতি জারি করে জানিয়ে দিল যে বিক্ষোভকারী পরীক্ষার্থীরা পরীক্ষায় না বসলে তাদের অকৃতকার্য হিসেবে বিবেচনা করা হবে । ফলে আবার নতুন করে ছাত্র আন্দোলনের ইন্ধন তৈরি হল।

সোমবার জারি করা ওই বিজ্ঞপ্তিতে কী লেখা আছে? বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ওই বিজ্ঞপ্তিতে বিশ্বভারতী কর্তৃপক্ষ জানিয়েছে, বিক্ষোভের কারণে পরীক্ষার্থীরা কোনও পরীক্ষায় অনুপস্থিত থাকলে, সেই বিষয়ে তাকে অকৃতকার্য হিসেবে ধরা হবে। পরে সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা দেওয়ার সুযোগ কিন্তু আর মিলবে না। তবে অন্য কোনও কারণে পরীক্ষা দিতে না পারলে, সেক্ষেত্রে আগের নিয়মেই পরীক্ষা দেওয়া যাবে।

এদিকে, পড়ুয়ারা সাফ জানিয়ে দিয়েছে এই সিদ্ধান্ত তারা মানতে রাজি নয় । বিশ্বভারতী কর্তৃপক্ষ তথা উপাচার্য এই সিদ্ধান্ত নিতে পারেন না।

 

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...