Friday, April 3, 2026

Atk Mohunbagan: বুধবার হায়দরাবাদের বিরুদ্ধে জিততে মরিয়া বাগান ব্রিগেড

Date:

Share post:

আগামীকাল আইএসএলের ( Isl) সেমিফাইনালে দ্বিতীয় পর্বে নামতে চলছে এটিকে মোহনবাগান ( Atk Mohunbagan)। গত শনিবার আইএসএল সেমিফাইনালের প্রথম পর্বে হায়দরাবাদ এফসি ( Hyderabad Fc) এর মুখোমুখি হয়েছিল বাগান ব্রিগেড। সেখানে ৩-১ গোলে হারে রয় কৃাষ্ণারা। গত শনিবার দলের পারফরম্যান্স একেবারেই আশানুরূপ ছিল না সবুজ মেরুনের। তাই আগামী বুধবার সেমিফাইনালে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে নিজেদের উজার করে দিতে মরিয়া বাগান ব্রিগেড।

শেষ ম‍্যাচে ৩-১ হার। ফাইনালে জেতে গেলে বড় ব‍্যবধানে জিততে হবে বাগান ব্রিগেডকে। ম‍্যাচের আগে সেই কথাই শোনা গেল বাগান কোচ জুয়ান ফেরান্ডোর গলায়। এদিন সাংবাদিক সম্মেলনে হায়দরাবাদ ম‍্যাচ নিয়ে ফেরান্ডো বলেন,”অবশ্যই বাস্তব অনুযায়ী পরিস্থিতি বেশ কঠিন। কিন্তু ফুটবলে অসম্ভব বলে কিছু হয় না। আমরা অবশ্যই চেষ্টা করব এবং ম্যাচের নব্বই মিনিটের ওপর ভরসা রাখব, আশা করি সম্ভব হবে। আমরা আমাদের একশো শতাংশ দেব।”

একাধিক ম‍্যাচে দল সেটপিস থেকে গোল খাচ্ছে। এই নিয়ে বাগান কোচ বলেন,” আমার মনে হয়না যে আমার ডিফেন্স খারাপ খেলছে, আমি প্রত্যেকের খেলা নজরে রেখেছি , তারা ভালোই খেলছে কোনও সমস্যা নেই।”

এর পাশাপাশি জুয়ান আরও বলেন,”আমি আমার দলের প্রত্যেকের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি করতে চাই, আমায় এক গোল খেলে দু গোল করতে হবে। কখনোই আমরা নিচে নামব না এমন মনোভাব গড়ে তুলতে চাই। আশা করি আমরা জিতব।”

আরও পড়ুন:গুলিবিদ্ধ হয়ে প্রয়াত ভারতের প্রাক্তন কবাডি খেলোয়াড় সন্দীপ নাঙ্গাল

 

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...