Tuesday, June 23, 2026

‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিকে করমুক্ত ঘোষণা বিজেপি শাসিত ৬ রাজ্যে!

Date:

Share post:

শুধুমাত্র বক্স অফিসে সাফল্য নয়, ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) প্রসঙ্গে প্রশংসায় পঞ্চমুখ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। ইতিমধ্যেই বিজেপি শাসিত ৬ রাজ্যে বিবেক অগ্নিহোত্রির এই ছবিকে করমুক্তও (Tax Free) করা হয়েছে। একই সঙ্গে, মধ্যপ্রদেশের পুলিশকর্মীরা ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবি দেখার জন্য ছুটি পাবেন বলেও ঘোষণা করা হয়েছে।

‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অনুপম খের (Anupam Kher), মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), দর্শন কুমার (Darshan Kumar) ও পল্লবী যোশী (Pallabi Joshi)। ইতিমধ্যেই উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ত্রিপুরা, গোয়া, হরিয়ানা, গুজরাট এই রাজ্যগুলিতে ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) ছবিকে করমুক্ত (Tax Free) ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: চুড়ান্ত ব্যর্থতা: এবার কংগ্রেসের হাল ছাড়ুক গান্ধী পরিবার, দাবি কপিল সিবালের

মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন,’মধ্যপ্রদেশের পুলিশকর্মীরা ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবি দেখার জন্য ছুটি পাবেন। ডি জি পুলিশ সুধীর সাক্সেনাকে সেই নির্দেশ দেওয়া হয়েছে।’

চতুর্থ দিনে এই ছবি ব্যবসা করেছে ৪২ কোটি ২০ লক্ষ টাকার। এই সিনেমা তৈরি হয়েছে মূলত ১৯৯০ সালে কাশ্মীরি পণ্ডিতদের গণহত্যার ওপর। ১১ মার্চ মুক্তি পেয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’।



Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...