Saturday, June 27, 2026

বিহারে ক্রমশ তীব্র হচ্ছে বিজেপি– জেডিইউ দ্বন্দ্ব

Date:

Share post:

চিড় ধরেছে বিজেপি- জেডিইউ (BJP- JDU) সম্পর্কে। বিহারে শাসক​ জোটের দুই শরিক বিজেপি ও জেডিইউ–এর (BJP- JDU) মধ্যে দ্বন্দ্ব ক্রমশ তীব্র হচ্ছে৷ সোমবারই তার প্রকাশ্য প্রতিফলন দেখা গেল বিহার বিধানসভার ভিতরে৷ খোদ স্পিকার বিজয় কুমার সিনহার (Speaker Vijay Kumar Sinha) সঙ্গে প্রবল তর্কে জড়িয়ে পড়লেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (CM Nitish Kumar)। মুখ্যমন্ত্রী সেই সময় সেই সময় স্পিকারের উপর এতটাই ক্ষুব্ধ হন যে, তিনি বিজয় কুমারকে সংবিধান মেনে বিধানসভা চালানোর কথা বলেন।

আরও পড়ুন: যুদ্ধ পরিস্থিতি ক্রমেই ভয়াবহ, রাস্তা খুঁজতে ন্যাটোর বৈঠকে বাইডেন

মুখ্যমন্ত্রীর ওই বক্তব্যের পর স্পিকার তাঁর দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করার চেষ্টা করেন। কিন্তু মুখ্যমন্ত্রী তাঁকে থামিয়ে দিয়ে বলেন, আপনি কি এভাবেই বিধানসভা (Bihar Assembly) চালাতে চান? কিন্তু আমি এটা হতে দেব না। বিধানসভায় এভাবে কোনও আলোচনা হয় না। অন্যদিকে স্পিকার মুখ্যমন্ত্রীকে পাল্টা বলেন, তিনি কোনওভাবেই আইনসভার অবমাননা মেনে নেবেন না। তাঁর মন্তব্য, আপনারাই আমাকে বিধানসভার স্পিকার বানিয়েছেন এটা ঠিক। কিন্তু এই চেয়ারে বসে আমি আমার এলাকার কোনও সমস্যার কথা বিধানসভায় বলতে পারব না এটা হয় না। উল্লেখ্য, এদিন বিধানসভায় বিজেপি বিধায়ক সঞ্জয় সারাওগি রাজ্য পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে সরব হলে তাঁকে সমর্থন করতে থাকেন স্পিকার৷ ক্রুদ্ধ হন মুখ্যমন্ত্রী৷



Related articles

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...