Monday, April 6, 2026

যুদ্ধ পরিস্থিতি ক্রমেই ভয়াবহ, রাস্তা খুঁজতে ন্যাটোর বৈঠকে বাইডেন

Date:

Share post:

ইউক্রেনের(Ukraine) মাটিতে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া(Russia)। দিনে দিনে পরিস্থিতি আরও রক্তক্ষয়ী হয়ে উঠেছে। যে কোনও মূল্যে কিয়েভ দখলে মরিয়া পুতিনের বাহিনী। এই পরিস্থিতিতে ইউরোপে(Europe) ন্যাটো(NATO) জোটের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন(Joe Biden)।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রের খবর, ইউক্রেনে চলতে থাকা যুদ্ধ পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে জরুরি বৈঠকে বসতে চলেছে ‘নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন’ (ন্যাটো)। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত হবে এই বৈঠক। আর সেই বৈঠকে যোগ দিতেই আগামী সপ্তাহে ইউরোপ সফরে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জানা যাচ্ছে, ২৩ মার্চ এই বৈঠকে রাশিয়াকে আটকাতে সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, ইউক্রেনের প্রতিবেশী তথা ন্যাটো জোটের অন্যতম সদস্য পোল্যান্ডেও যেতে পারেন প্রেসিডেন্ট বাইডেন।

আরও পড়ুন:দলনেত্রীর অনুমোদনেই পুরসভার চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান নির্ণয়, টুইট সুখেন্দু শেখরের

এদিকে রাশিয়ার লাগাতার হামলায় বিপর্যস্ত ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি ন্যাটো গোষ্ঠীর কাছে আবারও ‘নো ফ্লাই জোনে’র আরজি জানিয়েছেন। যদিও সেই আবেদন খারিজ করে ন্যাটো। যুক্তি দেওয়া হয় ইউক্রেনের আকাশে ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করলে রাশিয়ার সঙ্গে পরমাণু যুদ্ধের সম্ভাবনা বেড়ে যাবে। এই পরিস্থিতির মাঝেই এবার ন্যাটোর বৈঠকে যোগ দিতে ইউরোপ সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

Related articles

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...