Friday, April 3, 2026

ICC Ranking: আইসিসি একদিনের র‍্যাঙ্কিং-এ পতন মিতালি, ঝুলনদের

Date:

Share post:

আইসিসি (ICC)একদিনের ব‍্যাটারদের র‍্যাঙ্কিং-এ পতন মিতালি রাজ (Mithali Raj) , ঝুলন গোস্বামীদের (Jhulan Goswami)। আইসিসি মহিলা বিশ্বকাপে ( World Cup) শেষ ম‍্যাচে ওয়েস্ট ইন্ডিজের ( West Indies) বিরুদ্ধে জয় পেলেও, র‍্যাঙ্কিং-এ উন্নতি করতে পারলেন না তাঁরা।

আইসিসির মহিলা ব্যাটারদের একদিনের র‍্যাঙ্কিং-এ তিন ধাপ নেমে সাত নম্বরে নেমে গেলেন ভারত অধিনায়ক মিতালি রাজ। চলতি বিশ্বকাপের তিন ম্যাচে আপাতত ৪৫ রান করেছেন তিনি। তাঁরই খেসারত দিতে হল মিতালিকে। এই তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক-ব্যাটার অ্যালিসা হিলি। এদিকে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ইংল্যান্ডের ট্যামি বিউমন্ট। দুরন্ত কামব‍্যাক করেছেন অ্যামি স্যাটার্থওয়েট।ক্রমতালিকার অষ্টম থেকে তৃতীয় স্থানে উঠে এসেছেন তিনি।

এদিকে বিশ্বকাপে রেকর্ড গড়লেও, বোলারদের তালিকায় পতন ঝুলন গোস্বামীর। চতুর্থ স্থান থেকে ষষ্ঠ স্থানে নেমে গেলেন তিনি। বোলারদের ক্রমতালিকার শীর্ষে উঠে এসেছেন ইংল্যান্ডের সোফি একলেস্টোন।

আরও পড়ুন:India Team: বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের র‍্যাঙ্কিং-এ উন্নতি ভারতের

 

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...