Wednesday, March 18, 2026

দেশব্যাপী এনআরসি চালু করা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি: সংসদে জানাল কেন্দ্র

Date:

Share post:

দেশব্যাপী জাতীয় নাগরিকপঞ্জি (National Register of Indian Citizens) চালু নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। সংসদে জানাল কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার লোকসভায় (Lok Sabha) কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই (Minister Nityananda Rai) জানান, “জাতীয় স্তরে দেশব্যাপী নাগরিকপঞ্জি (NRC) তৈরি নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।”

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, অসমের এনআরসি (NRC) তালিকা নতুন করে তৈরি হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে। সেই তালিকায় অনেকের নাম যেমন বাদ দেওয়া হয়েছে, তেমনি সেখানে একাধিক নামও যুক্ত হয়েছে। তিনি জানিয়ে দেন, ২০১৯ সালের ৩১ অগাস্টেই সেই তালিকা প্রকাশিত হয়েছে। শুধুমাত্র অসমেই নাগরিকপঞ্জি বা এনআরসি-র সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

আরও পড়ুন-প্রায় ৩১ বছর পর জেল থেকে বেরলেন রাজীব হত্যাকাণ্ডের দোষী সাব্যস্ত পেরারিভালন

অসমে (Assam) ২০১৯ সালে এনআরসি-র চূড়ান্ত তালিকা প্রকাশ হয়ে গিয়েছে। সে রাজ্যে ৩ কোটি ৩০ লক্ষ মানুষের মধ্যে ১৯ লক্ষ ৬ হাজার মানুষের নাম বাদ গিয়েছে।



spot_img

Related articles

ভোটের আগে প্রস্তুতি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের বৈঠক সিইও দফতরে 

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক প্রস্তুতি পর্যালোচনায় বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে অনুষ্ঠিত হল উচ্চপর্যায়ের বৈঠক। নির্বাচনকে...

ভোটের লড়াইয়ে মুখোমুখি ‘মা-ছেলে’, ডাবগ্রাম-ফুলবাড়িতে সম্পর্কের অগ্নিপরীক্ষা

একই পরিবারের সদস্যদের ভিন্ন রাজনৈতিক দলের হয়ে লড়াই করা নতুন নয় বঙ্গ রাজনীতিতে। কিন্তু সম্পর্ক যদি হয় মা-ছেলের...

ED তদন্তে হস্তক্ষেপ কাম্য নয়, আইপ্যাক মামলা স্থগিতের আবেদন খারিজ শীর্ষ আদালতে

কলকাতার আইপ্যাক (I-PAC)অফিসে ইডি হানা ঘিরে সুপ্রিম মামলায় বড় পর্যবেক্ষণ শীর্ষ আদালতের (Supreme Court)। বুধবার বিচারপতি প্রশান্ত কুমার...

ইডেনে প্রস্তুতি শুরু নাইটদের, বিমান জটে আটকে নারিনরা

আইপিএলের(IPL)  প্রস্তুতিতে মাঠে নেমে পড়ল কেকেআর(KKR)। মঙ্গলবার থেকেই কলকাতায় আসতে শুরু করেছিলেন নাইট ক্রিকেটার সাপোর্ট স্টাফরা, বুধবার বিকেলে...