Saturday, June 27, 2026

প্রায় ৩১ বছর পর জেল থেকে বেরলেন রাজীব হত্যাকাণ্ডের দোষী সাব্যস্ত পেরারিভালন

Date:

Share post:

রাজীব গান্ধীর হত্যাকাণ্ডে অন্যতম দোষী সাব্যস্ত এ জি পেরারিভালন (AG Perarivalan) অবশেষে ছাড়া পেলেন জেল থেকে। প্রায় ৩১ বছর ধরে জেলবন্দি ছিলেন তিনি। গত ৯ মার্চ সুপ্রিম কোর্টে জামিন পেয়েছিলেন পেরারিভালন। আদালতের নির্দেশের ভিত্তিতে আজ, মঙ্গলবার এ জি পেরারিভালনকে তামিলনাড়ুর তিরুভল্লুরের জেল থেকে ছাড়া হয়।

এদিন জেলের বাইরে ছেলে পেরারিভালনকে পাশে নিয়ে মা আরপুথাম আম্মাল বলেন, “৩১ বছর ধরে সুবিচারের লড়াইয়ে এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।জামিন একটি অন্তর্বর্তীকালীন স্বস্তি মাত্র। তবে আপনাদের সমর্থনে আমার লড়াই চলতে থাকবে। এই লড়াই ততক্ষণ চলবে যতক্ষণ না আমার ছেলে-সহ অন্যান্য বন্দিদের মুক্তি হয়।”

আরও পড়ুন-ফের রাষ্ট্রসংঘে রাশিয়া ও ইউক্রেনের কাছে যুদ্ধ থামানোর আর্জি ভারতের

মাত্র ১৯ বছর বয়সে রাজীব হত্যাকাণ্ডে গ্রেফতার হন পেরারিভালন (AG Perarivalan)। ১৯৯৯ সালে তাঁকে মৃত্যদণ্ড দেওয়া হয়। বেল্ট বোমার জন্য ৮ ভোল্টের ব্যাটারি জোগাড় করেছিলেন তিনি। যা দিয়ে পরে রাজীব গান্ধীকে হত্যা করা হয়। ২০১৪ সালে পেরারি এবং মুরুগান ও সান্থনের সাজা কমানো হয়। তাঁদের ক্ষমাভিক্ষার আবেদন দীর্ঘায়িত হওয়ার ফলে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

এর পর পরই তৎকালীন এআইএডিএমকে সরকার সাত দোষীকে মুক্তির আদেশ দেয়। কিন্তু ২০১৫ সালে পেরারিভালনের আবেদন গ্রহণ করেননি রাজ্যপাল। তবে গত তিন বছর ধরে পেরারিভালনের সুবিচারের জন্য আবেদন করছিলেন তাঁর মা। অবশেষে জেল থেকে ছাড়া পেলেন ছেলে।

আরও পড়ুন-ক্রেতা সুরক্ষা দফতরের আধিকারিকদের আচরণে মেজাজ হারালেন মন্ত্রী মানস ভুঁইয়া



Related articles

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...