Saturday, June 27, 2026

অনুপম দত্ত হত্যাকাণ্ডে ধৃত আরও ১, মোমবাতি মিছিলে হাঁটলেন স্ত্রী মীনাক্ষিও

Date:

Share post:

পানিহাটি পুরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর অনুপম দত্ত (Anupam Dutta Murder Case) খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনায় ধৃত শম্ভু পণ্ডিতের মাসতুতো ভাই সঞ্জীব ওরফে বাপি পণ্ডিতকে গ্রেফতার করেছে পুলিশ৷ এদিন মৃত অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষি দত্ত (Minakshi Dutta) বলেন,”বাপি পণ্ডিত বিজেপির (BJP) কর্মী। এটা পুরো প্ল্যান করে করা। বিজেপির যে জমিটা আগরপাড়া থেকে সরে যেতে শুরু করেছিল তাই এভাবেই বদলা নিল। এর মধ্যে বাপি পণ্ডিত (Bapi Pandit) একা নেই। বিজেপির আরও অনেকে রয়েছেন। আমি চাই দোষীদের কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক।”

অনুপম দত্তের খুনের (Anupam Dutta Murder Case) ঘটনার প্রতিবাদে মঙ্গলবার আগরপাড়ায় মোমবাতি মিছিল করেন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) কর্মীরা৷ মিছিলে হাঁটেন অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী দত্তও৷ তিনি বলেন, পুলিশি তৎপরতায় তিনি খুশি। তবে এই হত্যাকাণ্ডের পিছনে বড় কোনও মাথা রয়েছে বলেই তিনি মনে করেন৷ এলাকার পরিত্যক্ত মাঠ দখলকে কেন্দ্র করেই তাঁর স্বামীকে খুন হতে হয়েছে বলে অভিযোগ মীনাক্ষির৷ সিআইডি তদন্তেও আস্থা রাখছেন নিহত কাউন্সলিরের স্ত্রী৷ অন্যদিকে তিনি রাজনীতিতে আসতে চাইছেন বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন-যে কোনও মৃত্যুই দুঃখজনক, দোষীরা শাস্তি পাবে, ঝালদা কাণ্ডে স্পষ্ট জানালেন পার্থ চট্টোপাধ্যায়

গত রবিবার সন্ধেয় খুন হন পানিহাটি পুরসভার (Panihati Municipality) তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত৷ ঠিক পরদিনই অনুপম দত্তকে গুলি চালনায় অভিযুক্ত শ্যুটার শম্ভু পণ্ডিতকে গ্রেফতার করে পুলিশ৷ তারপর থেকে একেরপর এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।




Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...