Friday, June 26, 2026

ক্রেতা সুরক্ষা দফতরের আধিকারিকদের আচরণে মেজাজ হারালেন মন্ত্রী মানস ভুঁইয়া

Date:

Share post:

নিজের দফতরের আধিকারিকদের(Officers) উপর মেজাজ হারালেন ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী মানস ভুঁইয়া(Manash Bhuniya)। রীতিমত কড়া সুরে আধিকারিকদের উদ্দেশ্য করে তিনি জানালেন, “আমি এসে দাঁড়াব, সেই খবর পেয়ে আপনারা আসবেন”। শুধু তাই নয় রীতিমত ধমক দিয়ে এদিন তিনি বলেন, “এতদিন যা প্র্যাকটিস করেছেন, তা ভুলে যান।”

ক্রেতা সুরক্ষা দফতরকে আরও বেশি করে মানুষের কাছে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রী মানস ভুইঁয়ার হাতে এসে উঠেছে এই দফতরের দায়িত্ব। আগামি ২৫, ২৬ ও ২৭ মার্চ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে ক্রেতা সুরক্ষা মেলা। স্রেফ ক্রেতাদের অধিকার রক্ষাই নয়, যদি সেই অধিকার খর্ব হয়, সেক্ষেত্রে কী কী করণীয়, মেলায় বিভিন্ন স্টলে অডিয়ো-ভিজুয়াল পদ্ধতিতে তা বুঝিয়ে তা দেওয়া হবে। সঙ্গে থাকবে লাইভ সাজেশনের ব্যবস্থা। তার আগে এদিন ট্যাবলো উদ্বোধন করে সেই ট্যাবলো সহ দফতরের সামনে উপস্থিত হন মন্ত্রী। কিন্তু দফতরের সামনে তখন কোনও আধিকারিক উপস্থিত হননি। এই ঘটনা দেখেই রীতিমত ক্ষুব্ধ হয়ে ওঠেন মন্ত্রী। রীতিমত ধমক দেন দফতরের আধিকারিকদের।

Related articles

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...